বিটিভির প্রতিভা অন্বেষণের আয়োজন ‘নতুন কুঁড়ি’র কার্যক্রম শুরু হয়েছে কিছুদিন আগে। এবার শুরু হচ্ছে অডিশন। আগামীকাল থেকে দেশের আঞ্চলিক পর্যায়ের অডিশন চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। জেলা পর্যায়ে যারা ‘ইয়েস কার্ড’ পাবে, তারাই অংশ নেবে বিভাগীয় পর্যায়ে; এরপর সেখান থেকে বিজয়ীরা আসবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।বিভাগীয় পর্যায়ের অডিশন হবে ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সব অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। কার অডিশন কোন তারিখে হবে, তা আবেদনকারীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে।








