বছর খানেক ধরেই শোনা যাচ্ছে, প্রেমে মশগুল শ্রদ্ধা কাপুর। চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদির সঙ্গে মন দেওয়া-নেওয়া সেরে ফেলেছেন অভিনেত্রী। দুজনকে একসঙ্গে দেখাও গেছে বিভিন্ন সময়ে। তবে এবার শ্রদ্ধা নিজেই সে গুঞ্জনে দিলেন সিলমোহর।