বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে শোবিজে আসেন শবনম ফারিয়া। এরপর নাম লেখান নাটকে। ২০১৩ সালে প্রচারিত হয় তাঁর অভিনীত আদনান আল রাজীবের টেলিছবি ‘অ্যাট এইটটিন—অলটাইম দৌড়ের উপর’। এরপর তাঁকে দেখা গেছে ‘মাঙ্কি বিজনেস’, ‘ফান্দে পড়িয়া বগা কান্দে’, ‘ব্যাকবেঞ্চার’, ‘বনলতা’, ‘হোক কলরব’, ‘আনার কলি’, ‘হানিমুন প্যাকেজ’, ‘বুক ভরা ভালোবাসা’সহ বহু নাটক-টেলিছবিতে। দুটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন ফারিয়া—বড় পর্দায় অনম বিশ্বাসের ‘দেবী’, আর ওয়েবে অমিতাভ রেজা চৌধুরীর ‘মুন্সিগিরি’।
অনেক দিন হলো অভিনয়ে সেভাবে পাওয়া যাচ্ছে না ফারিয়াকে। ব্যস্ত হয়েছেন চাকরিজীবনে। তবে স্পষ্টভাষী স্বভাবটা বজায় রেখেছেন। সমাজের নানা ইস্যুতে প্রায়ই সোচ্চার হন তিনি।

গতকাল বিয়ের দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে তোলা ছবিতে নবদম্পতি শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব