সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অভিনেত্রী বনশ্রী ও কণ্ঠশিল্পী দীপ আর নেই

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার একসময়ের নায়িকা বনশ্রী না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন। গতকাল ভোরে মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫২ বছর। শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য সনি রহমান জানিয়েছেন, বনশ্রীর ভাই মোহাম্মদ হারুনের মাধ্যমে তাঁরা মৃত্যুর খবর নিশ্চিত হয়েছেন।

অন্যদিকে র‍াস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ দীপও গতকাল মৃত্যুবরণ করেছেন। ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয়। পোস্টে লেখা হয়, ‘এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব।

প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহরার মাসুদ দীপের  মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে।’ 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com