কদিন আগেই ক্যাপিটাল ড্রামায় ‘খোয়াবনামা’ দিয়ে দর্শকের প্রশংসা পেয়েছেন ভিকি জাহেদ ও তৌসিফ মাহবুব। সেই রেশ কাটতে না কাটতে নতুন নাটক নিয়ে হাজির তাঁরা। যদিও ‘অন্ধ বালক’ নামের এ কনটেন্টকে তাঁরা বলছেন ফ্ল্যাশ ফিকশন। এতে তৌসিফের সঙ্গে অভিনয় করেছেন সাদিয়া আয়মান।








