সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শিশুর প্রতি সহিংসতা রোধে সম্মিলিত প্রচেষ্টা জরুরি

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

শিশুর প্রতি সহিংসতা, শোষণ ও অবহেলা প্রতিরোধে পরিবার, সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে শিশু সুরক্ষা কমিটি ও ওয়াচ গ্রুপকে শক্তিশালী করা গেলে নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

গতকাল রোববার রাজধানীতে শিশু সুরক্ষা ও নির্যাতন প্রতিরোধে বহুপক্ষীয় সংলাপে এসব কথা বলেন বক্তারা। সংলাপ আয়োজন করে টেরে দেস হোমস নেদারল্যান্ডস (টিডিএইচ এনএল)। সহযোগিতা করে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)।

বক্তারা শিশুদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, শ্রম বাজার ও কমিউনিটি পর্যায়ে শিশু সুরক্ষা কাঠামো জোরদার করার সুপারিশ করেন তারা।

সংলাপ শেষে অংশগ্রহণকারীরা শিশু সুরক্ষাকে জাতীয় অগ্রাধিকারের অংশ হিসেবে বাস্তবায়নে একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের প্রস্তাব দেন।

টেরে দেস হোমস নেদারল্যান্ডস রাজধানীর মিরপুর ও সাভারে ১৬টি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট (ইসিডি) সেন্টার পরিচালনা করছে। এসব কেন্দ্রে পাঁচ শতাধিক প্রান্তিক সম্প্রদায়ের শিশু, যাদের অনেকে বেসরকারি কারখানার শ্রমিক, প্রাথমিক শিক্ষা ও যত্ন (ইসিডি এডুকেশন অ্যান্ড কেয়ার) সেবা পাচ্ছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com