ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্পকলা বা প্রাকৃতিক নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ ও প্রদর্শন করার স্থানই জাদুঘর। এটি সাধারণত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে এবং শিক্ষামূলক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা প্রদান করে। জাদুঘর অর্থ ‘যে গৃহে অদ্ভুত অদ্ভুত বস্তুর সংগ্রহ আছে এবং যা দেখে মন্ত্রমুগ্ধ হতে হয়।’ এর আরেক অর্থ ‘যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে।
বর্তমানে জাদুঘর শুধু বস্তু প্রদর্শনের জায়গা নয় বরং এক ধরনের ইন্টার্যাকটিভ, মাল্টিমিডিয়া অভিজ্ঞতা। ভার্চুয়াল ট্যুর, অগমেন্টেড রিয়ালিটি, থিমেটিক প্রদর্শনী—এসবই জাদুঘরকে করে তুলছে জীবন্ত ও আকর্ষণীয়।