সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

আহা! কি সুন্দর দেখতে

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে
শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর অভিনীত ‘পরম সুন্দরী’। ছবিতে তাঁর সঙ্গে আছেন সিদ্ধার্থ মালহোত্রা। ভারতের দিল্লির ছেলে আর কেরালার মেয়ের মিষ্টি প্রেমের কাহিনি নিয়ে ছবিটি। মুক্তির প্রথম দিনেই দর্শকের হৃদয় জয় করে নিয়েছে ‘পরম সুন্দরী’।২৯ আগস্ট বক্স অফিস থেকে ছবিটি আয় করেছে ১০ কোটি রুপি। ‘সাইয়ারা’, ‘কুলি’ ও ‘ওয়ার ২’-এর ভিড়ে বেশ ভালোভাবেই দর্শক মনে জায়গা করে নিয়েছে জাহ্নবী-সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’। সমালোচকদের মতে, ছবিতে রোমান্স, সংগীত, দুটি ভিন্ন সংস্কৃতি এবং পারিবারিক আবেগ সুন্দরভাবে ফুটে উঠেছে। তুষার জালোটা পরিচালিত ‘পরম সুন্দরী’র বাজেট ৬০ কোটি রুপি।ধারণা করা হচ্ছে, সপ্তাহ না পেরোতেই পুঁজি তুলে আনবে ছবিটি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com