সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

নকিব খানের সঙ্গীতজীবনের ৫০ বছর উদযাপন

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আধুনিক বাংলা ব্যান্ড সঙ্গীতের অন্যতম নকীব খানের সঙ্গীতজীবনের ৫০ বছর উদযাপিত হয়েছে। বহুমাত্রিক প্রতিভার অধিকারী নকীব খান গত ৫০ বছর ধরে বাংলা গানের জগতে অবদান রেখে আসছেন। তার সঙ্গীত জীবনের অর্ধশত উদযাপন উপলক্ষে জমকালো আয়োজন করেছে টেলিভিশন জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ (টিজেএফবি)। গত শনিবার (২৩ আগস্ট) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘নকীব খান ফিফটি ইয়ারস সেলিব্রেশন’ নামক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নকীব খানকে শুভেচ্ছা জানাতে হাজির হন দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, গীতিকার, সঙ্গীত পরিচালক, গণমাধ্যম ব্যক্তিত্বসহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, ইউল্যাবের ভিসি প্রফেসর ইমরান রহমান, দৈনিক দেশ রূপান্তরের স¤পাদক কামাল উদ্দিন সবুজ, টাইমস অফ বাংলাদেশের উপদেষ্টা স¤পাদক ইলিয়াস খান, দেশবরেণ্য কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, গীতিকার রফিকুজ্জামান, হানিফ সংকেত, নাসিম আলী খান, জাদুশিল্পী জুয়েল আইচ, মাইলস ব্যান্ডের হামিন আহমেদ, ফুয়াদ নাসের বাবু, সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু, নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা, আনিসুর রহমান তনু, গীতিকার লিটন অধিকারী রিন্টু, শহীদ মোহাম্মদ জঙ্গী, পার্থ বড়–য়া, সংগীতশিল্পী বাপ্পা মজুমদার, রবি চৌধুরী, মনির খান, আলম আরা মিনু, আঁখি আলমগীর, হুমাইরা বশির, অবসকিউরের টিপু, সংগীতশিল্পী ন্যানসি, হাসান, মেজবাসহ অনেকেই। অনুষ্ঠানে নকীব খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার দীর্ঘ সঙ্গীতজীবনের নানা দিক নিয়ে আলোচনা ও স্মৃতিচারণ করেন শুভানুধ্যায়ীরা। এর পাশাপাশি তার সুর, লেখা ও গাওয়া বিভিন্ন গানের পরিবেশন। নকীব খান নিজেই উপস্থাপন করেন সেসব গান।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com