সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

টেইলর সুইফটের বাগদানে গুগলের সেলিব্রেশন, ট্রাম্পের শুভেচ্ছা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

বিশ্বের এই সময়ের তুমুল ঝড় তোলা সংগীতশিল্পী এবার শুভেচ্ছার বন্যা বইয়ে দিলেন প্রেমিক বাগদান সম্পন্ন করে। প্রেমিক তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলসের সঙ্গে বাগদান সেরে নিয়েছেন এই মার্কিন গায়িকা। দুই অঙ্গনের আলোচিত এই দুই তারকার বাদগানের খবরে রীতিমতো উচ্ছ্বসিত তাদের কোটি ভক্ত। দুই বছরের প্রেমের সম্পর্কের পর এই মহৎ সিদ্ধান্ত নিয়েছেন ৩৫ বছরের এই তারকা জুটি। তাদের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন গায়িকা নিজেই। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবিতে উঠে এসেছে তাদের ভালোবাসার মধুর মুহূর্ত। একটি ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে টেলরকে প্রস্তাব দিচ্ছেন কেলসে। ক্যাপশনে লেখা, ‘তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে’। সঙ্গে রাখা হয়েছে একটি ফায়ারক্র্যাকার ইমোজি।

ছবিগুলোতে সবুজ-ফুলে ভরা প্রাকৃতিক পরিবেশে তাদের রোম্যান্টিক মুহূর্তগুলো ধরা পড়েছে। ভক্তদের নজর কেড়েছে তাদের সেই প্রোপোজাল রিংও। পোস্টটি প্রকাশ হতেই ইন্টারনেটে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে ওঠে। মাত্র ১২ ঘণ্টার মধ্যে বাগদানের খবরের এই পোস্টে ২৫ মিলিয়নেরও বেশি রিঅ্যাকশন আসে। নেটিজেনদের দাবি, এটি ইনস্টাগ্রামের রেকর্ড ভেঙে দিয়েছে— যদিও আনুষ্ঠানিকভাবে এখনো তা প্রমাণিত হয়নি। ভক্তদেরও যেমন উচ্ছ্বাস, পাশাপাশি টেক জায়ান্ট কোম্পানি গুগলও এই শিল্পীর সম্মানে আয়োজন করেছে কনফেটি অ্যানিমেশনের। মূলত, গুগলে ‘Taylor Swift’ লিখে সার্চ দিলে পেজে ভেসে উঠছে সেই কনফেটি। আর সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে টেইলরের সেই বাগদানের পোস্টের ইনস্টাগ্রাম লিংকে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার পক্ষ থেকে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। কেলসে একজন অসাধারণ মানুষ।’ দুই তারকার সম্পর্কের সূচনা ঘটে ২০২৩ সালে। কেলসের ‘নিউ হাইটস’ পডকাস্টে টেলরের নাম উল্লেখ হওয়ার পর বিষয়টি আলোচনায় আসে। জুলাইয়ে কেলসে টেলরের এরাস ট্যুর কনসার্টে উপস্থিত হন এবং ব্যাকস্টেজে দেখা করার চেষ্টা করেন, তবে প্রথমবার সফল হননি। সেই ব্যর্থতার কয়েক মাস পরে পরিস্থিতি বদলে যায়। সেপ্টেম্বর মাসে টেলরকে দেখা যায় কেলসের এক ম্যাচে, যেখানে তিনি কেলসের মা ডোনা কেলসের পাশে বসেন। এক মাস পর ‘সেটারডে নাইট লাইভ’-এ তাদের প্রথম জনসম্মুখে উপস্থিতি ঘটে, যেখানে হাতে হাত ধরে হাঁটতে দেখা যায়। এরপর থেকে তাদের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com