রঙের আলো ঝলমল, আঁকি স্বপ্ন টলমল, হাসির সুরে বাজে মন, দোলে নিত্য কলকল।
ফাঈকা নাঈমা হোসেন, দশম শ্রেণি, মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম।
অপ্সরা সরকার অত্রি, দ্বিতীয় শ্রেণি, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ঢাকা

গিরিজা মণিকর্ণিকা পাল, তৃতীয় শ্রেণি, এজি চার্চ স্কুল, ঢাকা
আমাতুল্লাহ আলিমা, প্রথম শ্রেণি, মুনহাং এলিমেন্টারি স্কুল, দক্ষিণ কোরিয়া
টইটম্বুর ডোবা পুকুর
নদী ভরা জল
বৃষ্টি এলে ভিজতে থাকে
খোকা-খুকুর দল।
ছন্দতালে টিনের চালে
বর্ষা-বাদল রূপ
শব্দ তুলে নাচতে থাকে
টুপ টুপা টুপ টুপ।
মাকে ডেকে বলছে খোকন
নদীর পারে যাই
আনব ঘরে চিংড়ি-পুঁটি
সত্যি যদি পাই।
আলিমুদ্দি বোকার হদ্দ
চালাক চালাক ভান করে,
ভাব নিয়ে সে ঘোরেফেরে
সিনাটারে টান করে।
রাস্তাঘাটে মনের সুখে
হেঁড়ে গলায় গান ধরে,
পথচারী খেপে গেলে
তাড়াতাড়ি কান ধরে।
তরল খাবার খায় চিবিয়ে
সব লোকে যা পান করে,
ইচ্ছা হলে কাচের বাসন
ভেঙে সে খানখান করে।
মাথা গরম হলেই সোজা
নর্দমাতে স্নান করে,
ভুল করে কেউ বললে বোকা
ভীষণ অভিমান করে।