সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

টরেন্টো উৎসবে তানভীর মোকাম্মেলের ওপর প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেলের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘পোর্ট্রেট অব এ ডিরেক্টর: তানভীর মোকাম্মেল’ প্রামাণ্যচিত্রটি ‘অষ্টম টরেন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ প্রদর্শিত হবে। ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিউটের প্রাক্তন ছাত্রী চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা।আগামী ২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত পাঁচ দিনব্যাপী কানাডার টরেন্টো শহরে এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে।

পঞ্চাশ মিনিট ব্যাপ্তির অটোবায়োগ্রাফিক্যাল এ প্রামাণ্যচিত্রটাতে তানভীর মোকাম্মেলের চলচ্চিত্র নির্মাণের বিভিন্ন পর্ব ও প্রক্রিয়াকে তুলে ধরা হয়েছে। উল্লেখ যে, তানভীর মোকাম্মেল এ পর্যন্ত দশবার জাতীয় পুরস্কার এবং চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশের সম্মানীয় রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’ অর্জন করেছেন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com