আজ ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে [৮ নম্বর লেক] গাইবে ব্যান্ড সোনার বাংলা সার্কাস। সন্ধ্যা ৭টায় স্টেজে উঠবে তারা। ‘ডে অফ দ্য রাশিয়ান স্টেট ফ্ল্যাগ’ নামের কনসার্টটি নিয়ে সোনার বাংলা সার্কাসের প্রধান প্রবর রিপন বলেন, ‘আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। স্টেজে পারফর্ম করার জন্য অপেক্ষা করছি।কনসার্টটি আয়োজন করেছে রাশিয়ান কালচারাল সেন্টার। এটা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমাদের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরেকটি দল পারফর্ম করবে। সন্ধ্যা ৭টা শুরু হবে কনসার্ট, চলবে সাড়ে ৯টা পর্যন্ত।