সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আসিফ ও তার দল

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। আগামী ৩০শে আগস্ট তিনি তার দল ‘দ্য এ টিম’ নিয়ে দেশ ছাড়বেন। প্রায় দেড় মাসের এ সফরে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ১০টি কনসার্টে গান গাওয়ার পরিকল্পনা রয়েছে। তার এ সফরে থাকবেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী আতিয়া আনিসাও। রাজনৈতিক পরিস্থিতি ও পাসপোর্ট জটিলতার কারণে দীর্ঘদিন বিদেশের কনসার্টে অংশ নিতে পারেননি আসিফ। ২০২৩ সালে ই-পাসপোর্ট হাতে পাওয়ার পর আবারো বিদেশের মঞ্চে গান গাওয়ার সুযোগ পান তিনি। এক্ষেত্রে শর্ত ছিল নিজের গানের দলকে সঙ্গে নিয়ে তবেই বিদেশে কনসার্ট করবেন। এরইমধ্যে মালদ্বীপে দল নিয়ে কনসার্ট করেছেন তিনি। এবার সেই দল নিয়েই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আসিফ আকবর বলেন, যাদের সঙ্গে দেশে গান গাই, তাদের নিয়ে বিদেশেও গান গাই। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিক জনপ্রিয় হয়ে ওঠায় বিদেশে যন্ত্রশিল্পীদের চাহিদা কমে যায়। তখনই সিদ্ধান্ত নিই, নিজের দল ছাড়া কনসার্ট করবো না। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সফল হয়েছি। ৩০শে আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মঞ্চে ‘দ্য এ টিম’ নতুন করে অভিষিক্ত হতে যাচ্ছে। আসিফের টিমের লিডার ও কি-বোর্ডে আছেন উজ্জ্বল সিনহা, ড্রামসে বিকাশ রায়, লিড গিটারে শামু বড়ুয়া এবং বেজ গিটারে নাদিমুর রহমান। পুরো সফরের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। এটি বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com