সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বসুন্ধরা নারীর ভাগ্যবদলে দিয়েছে

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণ ব্যবসার একটি অন্যতম বৈশিষ্ট্য। আমাদের দেশের অগণিত শিল্পপতি ও ব্যবসায়ী গ্রুপের মধ্যে এই বৈশিষ্ট্য সচরাচর চোখে পড়ে না। সামাজিক দায়বদ্ধতা ও মানবকল্যাণে সারা দেশে অনন্য অবদান রাখা দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপই একমাত্র ব্যতিক্রম। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে দেশব্যাপী যেকোনো দুর্যোগ-দূর্বিপাকে দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ।এর আগে বসুন্ধরার সহায়তায় দেশের অসংখ্য দরিদ্র পরিবার হয়েছে সচ্ছল। বেকারত্ব গুছিয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অনেকেই। অনগ্রসর নারী পেয়েছেন আত্মমর্যাদায় আত্মনির্ভরশীলতা, শিক্ষার্থী পেয়েছে পড়ার সুযোগ।সারা দেশে বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এমন অগণিত দৃষ্টান্ত স্থাপন করেছে বসুন্ধরা গ্রুপ।উত্তরবঙ্গের ১৬টি জেলার ১২৬টি উপজেলার মানুষই পেয়েছে বসুন্ধরা গ্রুপের সহায়তা। এবার কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৩০ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার দিয়ে দেশের দক্ষিণের শেষ প্রান্তেও নিজেদের মানবকল্যাণমূলক কাজের দৃষ্টান্ত স্থাপন করল বসুন্ধরা গ্রুপ।কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপের ৩০ জন অসচ্ছল নারীকে খুঁজে বের করে বিনামূল্যে তিন মাস সেলাই কাজের প্রশিক্ষণ দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। প্রশিক্ষণ পেয়ে এই নারীরা যখন দক্ষ হয়ে গেলেন, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ।

সম্প্রতি এ উপলক্ষে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, টেকনাফ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ ইসমাইল, টেকনাফ পৌর জামায়াতের সভাপতি মুহাম্মদ রবিউল আলম, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ মামুন, বসুন্ধরা শুভসংঘের টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা জাকারিয়া আলফাজ, কালের কণ্ঠের চকরিয়া প্রতিনিধি ছোটন কান্তি নাথ, লোহাগাড়া প্রতিনিধি আবু নাহিয়ান চৌধুরী প্রমুখ।বসুন্ধরা শুভসংঘ টেকনাফ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার শীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম বিপ্লবের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন টেকনাফ পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি খোরশেদ আলম দিদার, সাংবাদিক জসিম মাহমুদ, কালের কণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহ, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক ওমর হায়াত, শুভসংঘের আলী সোহাগ, মোহাম্মদ আলম, মোহাম্মদ হাসান, হেলাল উদ্দিন, পারভিন আক্তার, মাসুমা আক্তার প্রমুখ।মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের বিষয়ে আগে আমার কোনো ধারণা ছিল না। আজকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় অসচ্ছল ৩০ নারীকে সেলাই মেশিন বিতরণ নিঃসন্দেহে মহৎ উদ্যোগ।বসুন্ধরা শুভসংঘের এমন মানবিক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। যাঁরা সেলাই মেশিন পেয়েছেন, তাঁদের মাধ্যমে ৩০টি পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।’ মোহাম্মদ ইসমাইল বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে বসুন্ধরা গ্রুপের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ অসহায় ও অসচ্ছল নারীদের শুধু সহানুভূতি দেখিয়ে বসে থাকেনি, বরং তাঁদের সেলাই মেশিন দিয়ে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ করে দিয়েছে। একটি সেলাই মেশিনে এসব অসচ্ছল নারী আয়ের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করবেন। আমাদের ধর্মে পরিশ্রমের মাধ্যমে হালাল উপার্জনে উৎসাহিত করা হয়েছে। বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন পাওয়া নারীরা হালালভাবে উপার্জনের মাধ্যমে পরিবারের খরচের জোগান দিতে সক্ষম হবেন। এ সেলাই মেশিন নিছক একটি যন্ত্র নয়, এটি একটি পরিবারের ভবিষ্যতের আলো এবং নিজেদের আত্মসম্মান পুনরুদ্ধারের সম্বল। সেলাই মেশিন পাওয়া প্রতিটি পরিবারে স্বনির্ভরতায় সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। বসুন্ধরার সহায়তায় সেলাই মেশিন পাওয়া নারীরা চাইলে নিজেদের ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করতে পারবেন। বসুন্ধরা গ্রুপ ও শুভসংঘের জন্য শুভ কামনা।’সেলাই মেশিন পাওয়া নারীদের কয়েকজন বলেন, বসুন্ধরা গ্রুপ গরিব মানুষকে সাহায্য করে, এটা অনেক শুনেছি। আজ নিজেরা তাদের কাছ থেকে সহায়তা পেলাম। এখন ইনকাম করে পরিবারে কিছুটা হলেও সাহায্য করতে পারব। আমরা আর পিছিয়ে থাকব না। স্বাবলম্বী হব, ইনশাআল্লাহ। দোয়া করি বসুন্ধরা গ্রুপের জন্য।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com