সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

কাপাসিয়ায় মহিলাদের বিনামূল্যে পুষ্টিকর চাল বিতরণ চূড়ান্তকরণ সভা

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়ায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ চক্রের উপকারভোগিদের তালিকা চূড়ান্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ চুড়ান্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া , বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আহম্মদ আলী সরকার, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তাছলিমা আক্তার প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়িত ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির ২০২৫-২৬ চক্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে । এ কর্মসূচির আওতায় উপজেলার ১১ টি ইউনিয়নের ২’হাজার ২’শত ৬৬ জন মহিলা মাসে ৩০ কেজি করে পুষ্টিকর চাল পাবেন। সুবিধা ভোগি কার্ডধারীদের মাধ্যে ৬টি উপাদান মিশানো পুষ্টিকর চাল দেয়া হবে। মহিলারা ২’শ ২০ টাকা করে প্রতি মাসে ব্যাংকে সঞ্চয় জমা করবেন। এ কর্মসূচির আওতায় ২৪ মাস পর্যন্ত ৩০ কেজি করে চাল পাবেন। কর্মসূচির আওতায় সুবিধা ভোগিদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তারা স্থানীয় ভাবে নিজস্ব ওয়ার্ডে পরিচ্ছন্নতা কাজে সহায়তা করবে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com