সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সম্মিলিত উদ্যোগ ছাড়া নারী নির্যাতন প্রতিহত করা সম্ভব নয়

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পাথরঘাটা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএস’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মহসিন হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কানিজ ফাতিমা,

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি আমিন সোহেল, জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স’র সভাপতি উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, এনএসএস’র প্রকল্প সমন্বয়কারী নার্গিস ফাতিমা মুক্তিসহ নিকাহ রেজিস্ট্রার, শিক্ষক, এনজিও কর্মী উপস্থিত ছিলেন।

সভায় গত কয়েক বছরে পাথরঘাটা উপজেলায় নারী নির্যাতন ও বাল্যবিবাহের চিত্র তুলে ধরা হয়। নারী নির্যাতন এবং বাল্যবিবাহ প্রতিরোধ বা বন্ধে

সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই বলে মনে করেন উপস্থিত বক্তারা। এছাড়াও দুর্যোগের সময় সাইক্লোন শেল্টারে নারীর প্রতি সহিংসতা হয় বলেও মনে করেন তারা।

পরে পাথরঘাটা উপকূলে টেকসই দুর্যোগ সহনশীল নারীবান্ধব সাইক্লোন সেন্টার নির্মাণ, ঝড়ের সময় পর্যাপ্ত আলোর জন্য বিকল্প সৌর বিদ্যুৎ স্থাপন, সাইক্লোন শেল্টারে যাতায়াতের জন্য সড়ক নির্মাণ, দুর্যোগের সময় আশ্রয় নেয়া নারীদের জন্য আলাদা জায়গা নির্ধারণসহ নিরাপত্তা নিশ্চিত করন, জলবায়ু দুর্যোগ সহনশীল নারী, শিশু ও প্রতিবন্ধীবান্ধব টেকসই সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন জেন্ডার ইকুয়ালিটি এন্ড ক্লাইমেট এলায়েন্স (জিকা)।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com