সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

এবার সামান্থার বিরুদ্ধে উঠলো অন্যের সংসার ভাঙার অভিযোগ

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা নাগা চৈতন্য দম্পতির বিচ্ছেদ হয়েছে ২০২১ সালে। এর মধ্যে অভিনেতা নাগা অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করে সংসার করছেন। সংসার ভাঙার পর একা রয়েছেন সামান্থা রুথ প্রভু। তাদের এ সুখী দাম্পত্য ভেঙে যাওয়ার প্রধান কারণ ছিল তৃতীয় ব্যক্তি। আর সেই তৃতীয় ব্যক্তি হচ্ছেন শোভিতা ধূলিপালা। কাঠগড়ায় বসানো হয় অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে, যার কারণেই নাকি সংসার ভেঙেছে সামান্থার। এখন সেই সামান্থার বিরুদ্ধে অভিযোগ এসেছে-তৃতীয় ব্যক্তি হয়ে অন্যের সংসার ভাঙার। জানা গেছে, বর্তমানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রেম করছেন রাজ ও ডিকে জুটিখ্যাত নির্মাতা রাজ নিদিমোরু। জল্পনার শুরু তাদের মিশিগান সফর দিয়ে। সম্প্রতি সেখান থেকে নিজেদের একান্ত কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন সামান্থা-রাজ। সেখানে অভিনেত্রীকে দেখা যায় বেশ স্বাভাবিক ও ফুরফুরে মেজাজে। এমন পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের সাবেক স্ত্রী শ্যামলী দে। ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে তিনি লিখেছেন-ওখানে ছিলাম। এগুলো করেওছি। সেই থেকে নেটিজেনরাও ধরে নিয়েছেন, হয়তোবা রাজ-শ্যামলীর সংসার ভাঙনের পেছনে থাকতে পারে সামান্থার উপস্থিতি। যে কারণে প্রতিক্রিয়া হিসেবে এটি লিখেছেন রাজের সাবেক স্ত্রী শ্যামলী দে। রাজ-সামান্থাকে মিশিগান সফরে দেখা যায়, পরিচালক রাজ নিদিমোরু সামান্থাকে জড়িয়ে ধরেছেন, যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল-ডেট্রয়েট। উল্লেখ্য, বর্তমানে রাজ নিদিমোরু ও সামান্থা দুজনেই সিঙ্গেল। এর আগে ২০১৫ সালে লেখিকা শ্যামালী দে-কে বিয়ে করেছিলেন রাজ এবং তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সামান্থা, ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com