সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঈদ রেসিপি বাসায় তৈরি করুন মজাদার ‘খাসির কোরমা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

বিত্র ঈদুল ফিতরে ঘরে ঘরে পোলাউ, মাংস ও ক্ষীর আরও অনেক কিছু রান্না হবে। আর ঈদে খুব ঝাল খাবার না খেয়ে কোরমা জাতীয় খাবার বেছে নিতে পারেন। ঈদে বাসায় সহজে তৈরি করুন মজাদার ‘খাসির কোরমা’। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

তেল/ঘি ৬৫ মিলি

একটি মাঝারি পেঁয়াজ কুচি ১০০ গ্রাম

হাড়সহ খাসির মাংস  ৫০০ গ্রাম

রসুন কুচি অর্ধেক

আদা বাটা আধা চামচ

দই ৭৫ গ্রাম

t

কাজুবাদাম পেস্ট ৩৫ গ্রাম

কালো এলাচ দুইটি

সবুজ এলাচ আটটি

লবঙ্গ সাতটি

তেজপাতা একটি

কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

দারুচিনি একটি ছোট আকারের

Advertisement

ধনে গুঁড়া দেড় চা চামচ

জিরা গুঁড়া আধা চা চামচ

লাল মরিচের গুঁড়া আধা চামচ

লবণ স্বাদমতো

কেওড়া জল এক চামচ

কাজুবাদাম ১০-১৫টি

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে তেল বা ঘি গরম করে তাতে কাটা পেঁয়াজ দিতে হবে। চুলার আঁচ মাঝারি রাখতে হবে। পেঁয়াজগুলো বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। গাঢ় বাদামী হয়ে গেলে তুলে রাখুন।

এবার প্যানে আবার তেল বা ঘি গরম করে নিতে হবে। এতে গরম মশলা, আদা বাটা, রসুন কুচি ও মাংস দিয়ে দিন। এটিকে মাঝারি থেকে উচ্চ আঁচে ভাজুতে থাকুন। যতক্ষণ না মাংসের রঙ গোলাপি হচ্ছে, ততক্ষণ ভাজতে থাকুন। দই এবং কাজুবাদাম পেস্ট যোগ করুন। সমস্ত কিছু ভাল করে ভাজতে হবে। পুরো সময় নাড়তে থাকুন। মাংস থেকে তেল ছড়ানো পর্যন্ত অপেক্ষা করুন।

এবার পানি দিয়ে দিন। একটু ফুটতে দিন। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রায় দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করুন। এ সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে চূর্ণ করে নিতে হবে।

মাংসের ঢাকনা খুলে পেঁয়াজগুলো মিশিয়ে দিতে হবে। আবার ঢেকে দিতে হবে। আরও ৫-১০ মিনিট রান্না করুন। বেশি ভুনা হয়ে গেলে পানি যোগ করতে পারেন। এরপর কেওড়া জল দিয়ে দিতে হবে। স্বাদ মতো মরিচ এবং লবণ দিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে নিন। পরিবেশনের আগে বাদাম দিয়ে সাজিয়ে নিন ‘খাসির কোরমা’।

সংশ্লিষ্ট সংবাদ: ঈদ রেসিপি

২৭ মার্চ ২০২৫
facebook sharing button
twitter sharing button
whatsapp sharing button
linkedin sharing button
gmail sharing button

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com