সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বরনারীর পালা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

রাতের আকাশ তার খোলা ছাদ—এই ব্যবধানে গিয়ে দেখা যায়

থেকেও যেন খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে আর

শুধু আন্দোলনরত গভীর বিষাদ

বসে আছে পাশে নিষ্পলক দুটি চোখ মেলে!

জেগে থাকে সারা রাত কালান্তর বুকের ফাঁকফোকরে

রহস্যাবৃত মুখগুলো সারিবদ্ধ যায় হেঁটে

হিমে সিক্ত পাতা থেকে ঝরে পড়ে গাঢ় বেদনার রং, মেখে রক্ত অশ্রু

টিনের চালায় এরপর নিকানো উঠানে

দাগ রেখে যায় নরম মাটিতে।

একাকী অভিন্ন ঘরে

তার সংসারের দীর্ঘ কাহিনিতে থাকে শুধু মানুষের কথকতা

খণ্ড খণ্ড বৃত্তে আঁকা জীবনের চালচিত্র। মনে হবে হয়তো কুহক

কিন্তু গলে যায় উষ্ণ স্পর্শে পাঁজরের হিমবাহ…।

কোনোটা শুধু রঙিন, কোনোটা ধূসর, বৃষ্টি মেঘের মতন অবনত

ভেসে যায় দিকচক্রবাল হয়ে বিজন প্রান্তরে।

 

এ যেন কতশত বরনারীর বিরহকাতর পালা

ইতিহাসের পাতায় জেগে থাকে. ফিরে আসে প্রতিবার

গৃহস্থের আটপৌর সংসারেই!

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com