সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাতের ব্যথায় নাজেহাল: বাদ দিন পাঁচ খাবার

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

কোমরে যন্ত্রণা, হাঁটুর ব্যথায় ভুগতে দেখা যায় অনেককে। বয়স বাড়লে এ সব সমস্যা বেশি হয়। তবে এখন আর্থ্রাইটিসের মতো রোগ কম বয়সেও হানা দিচ্ছে শরীরে। আর্থ্রাইটিসের মূলত দুটি ভাগ। অস্টিয়ো আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস। অনেকেরই ধারণা, আর্থ্রাইটিসের সমস্যা কখনও সঙ্গ ছাড়ে না। চিকিৎসা ও সঠিক খাওয়াদাওয়ার মাধ্যমে ব্যথা কমানো সম্ভব। কয়েকটি খাবার আছে, যা খেলে আর্থ্রাইটিসের ব্যথা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর্থ্রাইটিসে ভুগলে রোজের ডায়েটে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন?
১) বাতের ব্যথা থাকলে প্রক্রিয়াজাত খাবার, যেমন সসেজ, বেকন, হ্যাম খাওয়া যাবে না। এ ছাড়া চিপ্‌স, চিজ, পপকর্নের মতো প্যাকেটবন্দি খাবারও আর্থ্রাইটিসের রোগীদের জন্য ক্ষতিকর।
২) আর্থ্রাইটিসের সমস্যায় ভুগলে পাঁঠার মাংসও খাবেন না। কারণ, এতে ফ্যাটের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার ব্যথা বাড়িয়ে দিতে পারে।
৩) ওমেগা ৬ যুক্ত খাবার, যেমন সোয়াবিন, মাংস, বাদাম, ভুট্টা হাড়ের ব্যথা বাড়িয়ে দিতে পারে। এগুলো এড়িয়ে চলা ভালো।
৪) আর্থ্রাইটিসে কাঁচা লবণ খাওয়ার অভ্যাস খুবই ক্ষতিকর। কাঁচা লবণে সোডিয়াম ক্লোরাইড থাকে; যা আর্থ্রাইটিসের ব্যথা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ করতে সক্ষম।
৫) চিনি দেওয়া শরবত, নরম পানীয়, সোডা দেওয়া ফলের রস আর্থ্রাইটিসের রোগীদের পক্ষে একেবারেই উপকারী নয়। এগুলো ছাড়াও ভাজাভুজি, তেল-ঝাল-মশলাদার খাবার এড়িয়ে চলাই ভালো।
[ বিশেষজ্ঞ চিকিৎসক]

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com