সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বাংলার ঐতিহ্য ও দেশীয় ক্ষুদ্র-কুটির শিল্পের বৈচিত্র্যকে তুলে ধরতে রাজধানীতে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলা-২০২৬’।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বিসিক ভবনের নিচতলায় মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশীয় ঐতিহ্য, সৃজনশীলতা ও উদ্যোক্তাদের কর্মপ্রয়াসকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছে বিসিক।

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, ছবি: জাগো নিউজ

উদ্বোধনের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমে ওঠে মেলা প্রাঙ্গণ। এক ছাদের নিচে বিভিন্ন ধরনের চামড়া ও চামড়াজাত পণ্য পাওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসছেন। তাদের মধ্যে চামড়ার ব্যাগ, বেল্ট ও জুতার চাহিদা বেশি দেখা গেছে।

মেলায় আসা বেসরকারি চাকরিজীবী সৌভিক বড়ুয়া বলেন, ‘ব্র্যান্ডের দোকানগুলোতে চামড়ার পণ্যের দাম অনেক বেশি। আবার অন্য দোকান থেকে আসল চামড়ার পণ্য কিনছি কি না, সেটি নিয়েও সন্দেহ থাকে। তাই বিসিকের এই মেলায় এসেছি। অনেক পণ্য দেখছি। বিশেষ করে নতুন মডেলের জুতা দেখছি। তুলনামূলকভাবে দাম কিছুটা বেশি হলেও মান ভালো হলে কিনব।’

অফিস শেষে সহকর্মীদের সঙ্গে মেলায় এসেছেন সরকারি চাকরিজীবী সালমা। পছন্দের চামড়ার ব্যাগ কিনতে পেরে খুশি তিনি।

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলায় পছন্দের পণ্য দেখছেন ক্রেতারা, ছবি: জাগো নিউজ

সালমা বলেন, ‘আমরা চাকরিজীবী, তাই ব্যাগের প্রয়োজন বেশি। আর চামড়ার ব্যাগ দীর্ঘদিন ব্যবহার করা যায়। তাই মেলায় ব্যাগ কিনতে এসেছিলাম। পছন্দ ও দামে মিলে যাওয়ায় একটি ব্যাগ কিনেছি। মেলা ছাড়া এভাবে একসঙ্গে এত দোকান ও এত ধরনের পণ্য দেখার সুযোগ তেমন পাওয়া যায় না। তাই প্রথম দিনেই অফিসের সহকর্মীদের নিয়ে মেলায় এসেছি।’

এদিকে বিক্রেতারা বলছেন, বুধবার বিকেলে মেলা শুরু হলেও প্রথম দিনেই প্রত্যাশার চেয়ে বেশি ক্রেতা এসেছেন। বেচাকেনাও ভালো হয়েছে।

আরও পড়ুন

বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলার উদ্বোধন

মেলায় অংশ নেওয়া এনেক্স লেদার লিমিটেডের উদ্যোক্তা মোস্তফা দিপু বলেন, ‘দীর্ঘ ১০ বছর ধরে আমরা চামড়াজাত পণ্য তৈরি নিয়ে কাজ করছি। এবারের মেলায় লেডিস ব্যাগ, অফিস ব্যাগ, ভ্যানিটি ব্যাগ, মানিব্যাগ, চাবির রিংসহ নানা পণ্য স্টলে সাজিয়ে রেখেছি। তবে আমাদের বিশেষ আকর্ষণ চামড়ার জায়নামাজ। এটি এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।’

তিনি আরও বলেন, ‘প্রথম দিনের শেষ বেলায় কিছু ক্রেতা এসেছেন। আশা করছি, পরবর্তী দিনগুলোতে ক্রেতার সংখ্যা আরও বাড়বে।’

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

প্রথম দিনেই জমজমাট বিসিকের চামড়া ও চামড়াজাত পণ্যের মেলা

বিসিক চামড়া ও চামড়াজাত পণ্য মেলায় পছন্দের ব্যাগ দেখছেন এক ক্রেতা, ছবি: জাগো নিউজ

মেলায় দেশের বিভিন্ন অঞ্চলের চামড়া শিল্পের উদ্যোক্তারা তাদের উৎপাদিত নান্দনিক, মানসম্পন্ন ও বৈচিত্র্যময় চামড়া ও চামড়াজাত পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলায় চামড়া ও চামড়াজাত পণ্যের মোট ৪৯টি স্টল রয়েছে। ১৬ থেকে ২০ সেপ্টেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিক ভবনের নিচতলায় চলা মেলাটি সবার জন্য উন্মুক্ত।

এমএমএআর

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com