সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ডিজিটাল লেনদেন বাড়াতে বাংলা কিউআরের ব্যবহার আরও জনপ্রিয় করতে চার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে রয়েছে বাংলা কিউআর কোডের মাধ্যমে পণ্য বিক্রির অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা দেওয়া।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী, পেমেন্ট সার্ভিস প্রদানকারী (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি বিক্রেতাদের পেমেন্ট গ্রহণে উৎসাহিত করতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

১. বাংলা কিউআরে অর্থ জমা হবে তাৎক্ষণিক

আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পরিশোধ করা সব অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিক্রেতার হিসাবে জমা করতে হবে। আগে ছোট বিক্রেতারা দ্রুত অর্থ পেলেও বড় বিক্রেতাদের ক্ষেত্রে অনেক সময় পরদিন বা দুই দিন পর অর্থ হিসাবে জমা হতো। এতে ডিজিটাল মাধ্যমে অর্থ গ্রহণে অনীহা তৈরি হতো। নতুন ব্যবস্থায় সব বিক্রেতার হিসাবেই তাৎক্ষণিক অর্থ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

২. অ্যাপের হোম পেজে থাকবে বাংলা কিউআর

১ অক্টোবর থেকে সব ব্যাংক, এমএফএস ও পিএসপির মোবাইল অ্যাপের হোম পেজের নিচের মাঝামাঝি অংশে বাংলা কিউআরের আইকন দৃশ্যমান রাখতে হবে। গ্রাহকেরা যাতে সহজেই আইকনটি খুঁজে লেনদেন করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com