সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

লবণ যেভাবে রক্তচাপ বাড়ায়…

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

আমাদের প্রতিদিনের খাবারের স্বাদ নির্ভর করে লবণে। রান্নায় লবণ কম বা বেশি হলে সেটার স্বাদ নষ্ট হয়। অনেক সময় এ থেকেই নষ্ট হয় স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কও। আয়োডিনযুক্ত লবণ আমাদের গলগন্ড রোগ প্রতিরোধ করে। তবে অতিরিক্ত লবণ গ্রহণ বিশেষ করে খাবার সময় কাঁচা লবণ বা পাতে লবণ নেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে রক্তচাপ বেড়ে যায়। কারণ আমরা যে লবণ খাই তার অন্যতম উপাদান হলো সোডিয়াম। রক্তে এ সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে কিডনি বা বৃক্ক। সাধারণ অবস্থায় রক্তে যে পরিমাণ সোডিয়াম থাকে পাতে লবণ খেলে তার পরিমাণ বেড়ে যায়। ফলে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম বৃক্কের মাধ্যমে মূত্র পরিণত হয় না। বরং আবার রক্তে চলে আসে। আর সোডিয়াম পানিগ্রাহী বলে রক্তে পানির পরিমাণ বেড়ে যায়। এই অতিরিক্ত পরিমাণ পানি রক্তনালিতে বেশি চাপ প্রয়োগ করে। ফলে রক্তের চাপ স্বাভাবিকের চেয়ে বেশি হয়। এতে রক্তচাপ বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলেন, সোডিয়াম শরীরের জন্য উপকারী হলেও বেশি পরিমাণ সোডিয়াম ক্ষতিকর। তাই হৃদরোগের হাত থেকে বাঁচতে হলে পাতে বাড়তি লবণ খাবার অভ্যাস ত্যাগ করতে হবে।

 

 

“

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com