সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সাদিয়া-শাফিনের নতুন জুটি, আসছে ‘আরও কিছুক্ষণ

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ব্যস্ত ও যান্ত্রিক শহরে হঠাৎ দেখা হয়ে যায় দুই অপরিচিত মানুষের। অল্প সময়ের সেই সাক্ষাৎ থেকেই তৈরি হয় কিছু অনুভূতি ও সম্পর্কের সম্ভাবনা। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নির্মাতা রুবায়েত মাহমুদের নতুন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আরও কিছুক্ষণ’।

 

দীর্ঘ বিরতির পর নিজের ভাবনা ও গল্প বলার ধরনে আবারও নির্মাণে ফিরেছেন রুবায়েত মাহমুদ। বিজ্ঞাপন নির্মাণে নিয়মিত কাজ করলেও নিজের মতো করে গল্প বলার সুযোগ কম থাকায় এবার তিনি নিজের গল্প নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন। সেই ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘আরও কিছুক্ষণ’।

 

চলচ্চিত্রটির মূল গল্প দুই অপরিচিত মানুষের ভাগ করে নেওয়া কিছু মুহূর্তকে ঘিরে। পাথরের মতো কঠিন ও ব্যস্ত শহরেও মানুষের সম্পর্ক কখনো কখনো জীবনে বিশেষ কিছু মুহূর্ত তৈরি করতে পারে। সেই অনুভূতিই পর্দায় তুলে ধরতে চেয়েছেন নির্মাতা।

 

‘আরও কিছুক্ষণ’-এ নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া আয়মান। চরিত্রটিতে সংলাপের পাশাপাশি সূক্ষ্ম আবেগ প্রকাশের বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল। নির্মাতা সাদিয়ার অভিনয়ে সেই আবেগগুলো স্বাভাবিকভাবে ফুটে উঠেছে বলে জানান।

 

পুরুষ প্রধান চরিত্রে রয়েছেন শাফিন আহমেদ। বিজ্ঞাপনের কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত শাফিনের জন্য অভিনয়ের অভিজ্ঞতা ছিল কিছুটা ভিন্ন। তবে নির্মাতার মতে, চরিত্রটির সঙ্গে তাঁর ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতি বেশ মানানসই হয়েছে।

 

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন রিপন চৌধুরী। সম্পাদনায় রয়েছেন মাজহার রনি এবং রঙ বিন্যাসের দায়িত্বে চিন্ময় রায়। আবহসংগীত ও গান তৈরি করেছেন জাহিদ নিরব। প্রায় ২৯ মিনিটের চলচ্চিত্রটি দর্শকদের জন্য জি সিরিজে প্রকাশ করা হবে।


বিভাগ : বিনোদন

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com