সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন, প্রেম-ভালোবাসা, দুঃখ-কষ্ট, সংগ্রাম ও বাস্তবতার গল্পে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি’। কাহিনি ও পরিচালনায় রয়েছেন টিনা খান।চিত্রনাট্য ও সংলাপ রচনার পাশাপাশি উপদেষ্টা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সৈয়দ মাসুম। নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্পের বাইরে গিয়ে বাস্তব জীবনের কাছাকাছি একটি মানবিক গল্প দর্শকদের সামনে তুলে ধরাই ছবিটির মূল লক্ষ্য। টাঙ্গাইল, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় ছবিটির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। ছবিতে অভিনয় করছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা, আমিন সরকার, মুনমুন আহমেদসহ অনেকে।