সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

করপোরেট খবর

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

এক্সিম ব্যাংক : এক্সিম ব্যাংকের ইসলামপুর শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) এম আখতার হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. মইদুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, ইসলামপুর শাখার ব্যবস্থাপক মো. গোলাম সালেকিন। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/24-02-2025/kalerkantho-ib-8a.jpg

মার্সেল : সারা দেশে শুরু হয়েছে মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন। শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ, এয়ারকন্ডিশনার বা এসি, ওয়াশিং মেশিন ও সিলিং ফ্যান কিনে ১০ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন ক্রেতারা। ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর চিত্রনায়ক আমিন খান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।

https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/24-02-2025/kalerkantho-ib-8a.jpg

এনআরবিসি ব্যাংক : বরিশালের বানারীপাড়ায় প্রধান অতিথি হিসেবে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা ও বরিশাল জোনের প্রধান কৃষিবিদ আব্দুল হালিম, টরকী শাখার ব্যবস্থাপক মো. পীরজাদা পারভেজ, ইন্দুরহাট শাখার প্রধান মো. কুতুব উদ্দিন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি


https://asset.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2025/02.February/24-02-2025/kalerkantho-ib-8a.jpg

জনতা ব্যাংক : জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এমডি মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমডি মো. গোলাম মরতুজা।চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে চট্টগ্রাম বিভাগের এরিয়া প্রধান ও শাখা ব্যবস্থাপকরা অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com