সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজ খেলা

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

ডারউইন জয়ের পর টাইগারদের সামনে এখন মাকাই টেস্ট । এই টেস্ট জিততে পারলে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট সিরিজ জয়র স্বপ্ন পূরন হবে। আসলে ড্র করার কথা ভাবছে না তারা। গত কয়েক বছরে বাংলাদেশের ক্রিকেটের নৈপুণ্য চরিত্র অনেকটাই বদলে গেছে। এখন দলের সব সদস্যর মাঝে লড়াই করার মানসিকতা । এক কাট্টা হয়ে প্রতিপক্ষর উপর ঝাপিয়ে পড়। এবং নিজেদের সেরাটা উপস্থাপন করে দেখিয়ে দাও আমরাও পারি। বিশেষ করে টেস্ট এরিনায় নতুন বাংলাদেশকে দেখা যাচ্ছে। আগে টেস্টে বাংলাদেশকে কেমন খাপছাড়া মনে হত। কিন্তু দিন বদলের পালায় পেস ব্যাটারির উত্থানে উজ্জীবিত দলে পরিনত হয়েছে টাইগাররা । আর ব্যাটিং লাইন আপে ফ্রেশ ব্লাড । যারা তরুন। কিন্তু অকুতোভয়। বিশ্বর তাবৎ নামী দামী বোলারদের মোকাবিলা করতে মোটেও পিছপা হন না। এমন কি ফিল্ডিংয়েও বাংলাদেশকে নতুন রূপে আবিস্কার করা যাচ্ছে এক দিন প্রতি দিন। আর অধিনায়ক হিসাবে নিজের কারিশমা বেশ ধারাল ভাবে প্রতি মাচেই মেলে ধরছেন শান্ত। কাপ্টেন্সি পাওয়ার পর অনেক সমালোচনার চাপে পড়ে ও নিজের বিশ্বাস হারান নি। তিনি জানেন বিশ্বাস হারান পাপ। তাই নিজের বিশ্বাস কে নিজের মধ্যে ধারন করে এগিয়ে গেছেন আপন লক্ষ্যর দিকে। ডারউইন টেস্টে জয়ের পর পুরো বাংলাদেশকে নিয়ে সবাই প্রশংসার সাগর রচনা করেছেন। তার পাশাপাশি অধিনায়কের বাপারেও কম ইতিবাচক কথা উচ্চারিত হয় নি।
টাইগারদের সামনে এখন লক্ষ একটাই তা হল নিজেদের ছন্দ ধরে রেখে নিজেদের উজাড় করে মাকাই টেস্টে নতুন কবিতা রচনা করা। নিকট অতীতে দেখা গেছে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের জন্যই খেলতেন। কারণ দলে নিজের স্থান ধরে রাখা ছিল একমাত্র স্বপ্ন। দলের কি হচ্ছে সে দিকে নজর দেয়ার সময় কোথায়। তবে গত তিন বছরে বাংলাদেশ ক্রিকেট ভিতর থেকে বদলে গেছে। সবাই নিজের নৈপুণ্যর পাশাপাশি দলের সাফল্যর দিকেও নজর দিচ্ছে। যার প্রমান ডারউইন টেস্টে মিলেছে।
ডারউইন থেকে মাকাই আসতে সময় লাগার কথা ৬ ঘন্টা। কিন্তু বাংলাদেশের এখানে আসতে লেগেছে ১৪ ঘন্টা। ফলে ক্রিকেটারদের সবাই বিরক্তিতে ছেয়ে গেছে। কিছুটা ক্লান্ত শ্রান্ত সবাই। ডারউইনে জে গরম ও চনমনে ভাব ছিল তা কিন্তু মাকাই তে অনুপস্থিত। এখানে বেশ ঠাণ্ডা। চারদিকে কনকনে শীতল বাতাস। এই আবহাওয়ার সাথে নিজেদের মানিয়ে নিতে হবে। এই সময় পুরো অস্ট্রেলিয়া জুড়েই ঠাণ্ডা । ডারউইন বাতিক্রম ছিল। কারণ সেটা ছিল এশিয়ার পাশে। তবে সব কিছুকে সরিয়ে রেখে সব ধরনের পরিবেশকে মানিয়ে নিয়ে মাঠে নিজেদের মেলে ধরাকেই যে কোন খেলোয়াড়ের এক মাত্র দায়িত্ব।
অন্য দিকে অস্ট্রেলিয়া মাকায়ের শীতল আবহাওয়া পেয়ে দারুন খুশি। কারণ তারা যে কোন উপায়েই বাংলাদেশকে হারানর জন্য বদ্ধ পরিকর। তাদের দলে পরিবর্তন আনা হচ্ছে। বাদ পরছেন অয়েদারাল্ড। কারণ এই ওপেনার ডারউইনে ২৩ ও ০ রান করেছেন। রেনশকে এই টেস্টে দেখা যাবে। এম্ন কি লাবুসেন কে নিয়েও কথা উঠেছে। দলে তিনি থাকলেও তার ব্যাটিং অর্ডার পিছনে যেতে পারে। সেরা ব্যাটার তিন নম্বরে খেলে থাকেন। আর অসি দলে সব চেয়ে ইনফরম ব্যাটার স্মিথ। তাই তাকে তিন নম্বরে দেখা যাবে। অসি দলের সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল বাংলাদেশের সাথে হেরে যাওয়ার পর দারুন খেপেছেন। বিশেষ করে নির্বাচকদের তুলোধুনো করতে ছাড়েন নি। তিনি ওপেনার হিসাবে হেডকে খেলানোর কোন যুক্তি খুঁজে পান নি। তিনি স্মিথকে তিন নম্বরে খেলানোর পক্ষে। তবে সবাই যে মাকাই গ্রেট বারিয়ার বিফের দিকে তাকিয়ে থাকবে তা নতুন করে বোলার অপেক্ষা রাখে না। শেষে আর একটি কথা না বললেই নয় তা হল ডারউইনে বাংলাদেশের জয়ের পর মাকাইয়ের সব টিকিট কিন্তু বিক্রি হয়ে গেছে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com