বিনোদনের পর্দাবদল ঘটেছে বহু আগেই। সিনেমা হল বা টিভি পর্দার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে ইউটিউব।এখন ইউটিউব ভিউয়ের ওপর অনেকটাই নির্ভর করে কোনো কনটেন্টের জনপ্রিয়তা। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিরা ইউটিউবে কোন নাটক বা গান বেশি দেখেছে, তার নতুন তালিকা দেখে নিন
সংগীত
সর্বাধিক ভিউ পাওয়া ১০ বাংলাদেশি গান
দুষ্টু কোকিল [তুফান]
চ্যানেল : চরকি, এসভিএফ
কণ্ঠ : কণা, আকাশ সেন
কথা ও সুর : আকাশ সেন
মোট ভিউ : ৭৪ কোটি ৪ লাখ

‘লাগে উরা ধুরা’য় শাকিব খান ও মিমি চক্রবর্তীর সঙ্গে পর্দা শেয়ার করেছেন গায়ক-সুরকার প্রীতম হাসানও
লাগে উরা ধুরা [তুফান]
চ্যানেল : চরকি, এসভিএফ ও প্রীতম হাসান
কণ্ঠ : প্রীতম হাসান, দেবশ্রী অন্তরা
কথা : রাসেল মাহমুদ ও রাজ্জাক দেওয়ান
মোট ভিউ : ৫২ কোটি ৬০ লাখ
অপরাধী
চ্যানেল : ঈগল মিউজিক
কণ্ঠ, কথা, সুর : আরমান আলিফ
সংগীত : অংকুর মাহমুদ
মোট ভিউ : ৪৮ কোটি ৪০ লাখ
বলব না গো আর কোনো দিন
চ্যানেল : ঈগল মিউজিক
কথা, সুর, কণ্ঠ : সুকুমার বাউল
ফিমেল ভার্সন : যুঁথি ও সাথী
মোট ভিউ : ৪২ কোটি ৭০ লাখ
কালাচান
চ্যানেল : বার্নাবি রেকর্ডস, তোশিবা
কণ্ঠ : তোশিবা বেগম, এফ এ প্রীতম
কথা : সালাউদ্দিন সাগর
মোট ভিউ : ৩৬ কোটি ৬০ লাখ
তোর মনের পিঞ্জিরায়
চ্যানেল : ঈগল মিউজিক
কণ্ঠ, কথা ও সুর : জিসান খান শুভ
ফিমেল ভার্সন : যুঁথি ও সাথী
মোট ভিউ : ৩৪ কোটি ৭৯ লাখ
টিডিং টিডিং পম পম
চ্যানেল : প্রাঙ্ক কিং
কণ্ঠ : রাসেল রহমান, নাফিজা উপমা
কথা : অর্থিক সজীব ও সংগৃহীত
মোট ভিউ : ৩১ কোটি ৭৭ লাখ
নেশা
চ্যানেল : জি সিরিজ
কথা, সুর ও কণ্ঠ : আরমান আলিফ
সংগীত : চন্দ্রবিন্দু
মোট ভিউ : ২৯ কোটি ২২ লাখ ৫০ হাজার
খায়রুন লো [খায়রুন সুন্দরী]
চ্যানেল : সিডি প্লাস
কণ্ঠ : মমতাজ ও পলাশ
সুর : ইমন সাহা
মোট ভিউ : ২৮ কোটি ৩৫ লাখ
বধূ বেশে [হৃদয়ের বন্ধন]
চ্যানেল : অনুপম
কণ্ঠ : রথীন্দ্রনাথ রায় ও মমতাজ
কথা : কবির বকুল
মোট ভিউ : ২৪ কোটি ৮৩ লাখ
দুষ্টু কোকিল ও লাগে উরা ধুরা [তুফান]
রায়হান রাফীর ‘তুফান’ [২০২৪] সে বছরের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি। তবে ছবির চেয়েও বেশি সফল এর গানগুলো। ‘দুষ্টু কোকিল’ ও ‘লাগে উরা ধুরা’—ছবির এ দুটি গানই ইউটিউবে সর্বকালের সবচেয়ে বেশি দেখা বাংলা গান।এমনকি হিন্দি ভার্সনও হয়েছে গান দুটির। টিকটক, রিলস, শর্টসে লাখ লাখ ভিডিও তৈরি হয়েছে এই গান দুটির। এত ভিউ পাওয়ার অন্যতম কারণ শিশুরা। অনেক অভিভাবকই জানিয়েছেন, এই দুটি গান না চালালে তাঁদের শিশু নাকি খেতেই চায় না! রাজ্জাক দেওয়ানের প্রচলিত সুরের সঙ্গে নতুন কথা বসিয়ে প্রীতম হাসান সৃষ্টি করেন ‘লাগে উরা ধুরা’। পশ্চিমবঙ্গের আকাশ সেনের ভক্ত এ দেশে অনেক।নিজের কথা ও সুরে দিলশাদ নাহার কণার সঙ্গে দ্বৈত ‘দুষ্টু কোকিল’। বাকিটা ইতিহাস। তবে এ দুটি গানের জনপ্রিয়তার পেছনে কোরিওগ্রাফি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং শাকিব খান ও মিমি চক্রবর্তীর তারকা খ্যাতিরও অবদান রয়েছে।
গানটি প্রথমে নিজের চ্যানেল থেকেই করেছিলেন আরমান আলিফ। পরে ঈগল মিউজিক নিজেদের করে নেয় গানটি। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘অপরাধী’ গানটি বর্তমানে ইউটিউব ভিউয়ে তৃতীয় স্থানে থাকলেও একক চ্যানেলের হিসাবে এটিই সর্বোচ্চ ভিউ পাওয়া গান। এক পোড় খাওয়া প্রেমিকের কাছে তার প্রেমিকা অপরাধী, সেই অপরাধের যে বর্ণনা দিয়েছেন আলিফ, তা ছুঁয়ে গেছে কোটি তরুণ প্রাণ। কথার সঙ্গে কণ্ঠেও সেই অভিমান ও হতাশার মেলবন্ধন ঘটাতে পেরেছেন তিনি। মূলত এ কারণেই গানটি এত ভিউ পেয়েছে। এই এক গানেই বাজিমাত করেছেন আরমান আলিফ। হিন্দি, নেপালি, উর্দুসহ বেশ কয়েকটি ভাষায় গানটি রিমেক হয়েছে। তবে আলিফ আফসোস করতেই পারেন, যদি রায়হান রাফীর ‘তুফান’ না হতো, এখনো তিনিই থাকতেন সর্বকালের সবচেয়ে বেশি দেখা গানের শিল্পী।

‘শ্বশুরবাড়িতে ঈদ’-এর দুই কোটি ভিউ হওয়ায় উদযাপনে মেতেছিলেন নিলয় আলমগীর ও জান্নাতুল ফেরদৌস হিমি। নিশ্চয়ই তাঁরা তখন ভাবতে পারেননি, ‘বড় ছেলে’কেও ছাড়িয়ে যাবে এটি
নাটক
সর্বাধিক ভিউ পাওয়া ১০ নাটক
শ্বশুরবাড়িতে ঈদ
[৭ কোটি ৫২ লাখ ৫২ হাজার]
অভিনয়ে—নিলয় আলমগীর, হিমি
পরিচালক—মহিন খান
চ্যানেল—এনএএফ এন্টারটেইনমেন্ট

‘মামার বাড়ি’ নাটকের দৃশ্যে খেজুরগাছে হাঁড়ি পাতছেন নিলয়
মামার বাড়ি
[৬ কোটি ২৫ লাখ ৯০ হাজার]
অভিনয়ে—নিলয়, জান্নাতুল সুমাইয়া হিমি
পরিচালক—মহিন খান
চ্যানেল—এনএএফ এন্টারটেইনমেন্ট

প্রেমিকা মেহজাবীনের সামনে দাঁড়িয়ে চিন্তার ভাঁজ ‘বড় ছেলে’ অপূর্বর কপালে
বড় ছেলে
[৫ কোটি ৮৪ লাখ ৪৩ হাজার]
অভিনয়ে—অপূর্ব, মেহজাবীন চৌধুরী
পরিচালক—মিজানুর রহমান আরিয়ান
চ্যানেল—সিডি চয়েস ড্রামা
সংসার আমার ভাল্লাগে না
[৫ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার]
অভিনয়ে—নিলয়, হিমি
পরিচালক—মহিন খান
চ্যানেল—এনএএফ এন্টারটেইনমেন্ট
তোমাদের গল্প
[২ কোটি ৯৪ লাখ]
অভিনয়ে—জোভান, তটিনী, দিলারা জামান
পরিচালক—মুহাম্মদ মোস্তফা কামাল রাজ
চ্যানেল—সিনেমাওয়ালা
ভুলো না আমায়
[৫ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার]
অভিনয়ে—মুশফিক ফারহান, কেয়া পায়েল
পরিচালক—জাকারিয়া সৌখিন
চ্যানেল—সুলতান এন্টারটেইনমেন্ট
গরিবের বড়লোক চাকর
[৫ কোটি ২৬ লাখ]
অভিনয়ে—নিলয় আলমগীর, হিমি
পরিচালক—মহিন খান
চ্যানেল—এনএএফ এন্টারটেইনমেন্ট
চাচা ভাতিজা জিন্দাবাদ
[৫ কোটি ১০ লাখ ১৮ হাজার]
অভিনয়ে—নিলয় আলমগীর, হিমি
পরিচালক—মহিন খান
চ্যানেল—এনএএফ এন্টারটেইনমেন্ট
একটুখানি ভুল
[৫ কোটি ৩ লাখ]
অভিনয়ে—পরীমনি, নিলয় আলমগীর
পরিচালক—হালিম মজুমদার
চ্যানেল—জিটিভি
জামাই বউর মাথা গরম
[৫ কোটি ৫ হাজার]
অভিনয়ে—মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি
পরিচালক—তাইফুর জাহান আশিক
চ্যানেল—বাংলাভিশন ড্রামা
নিলয়-হিমি-মহিন এবং এনএএফ—টোটাল প্যাকেজ
ইউটিউবে সবচেয়ে বেশি দেখা নাটকের তালিকার সেরা দশের পাঁচটিই এই চারের সমন্বয়ে—নিলয় আলমগীর, জান্নাতুল সুমাইয়া হিমি, পরিচালক মহিন খান ও নিলয় আলমগীর ফিল্মস এন্টারটেইনমেন্ট। ২০২৪ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘মামার বাড়ি’ দ্রুত ভিউ পেতে থাকে, এর পরেই বানানো হয় ‘শ্বশুরবাড়িতে ঈদ’। জনপ্রিয়তায় এটি প্রথমটিকেও ছাড়িয়ে যায়। দুটিই ছাড়িয়ে যায় মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’কে। টিভিনাটকের ‘বড় ছেলে’ অপূর্বকে ছাড়িয়ে যান নাটকের ‘জামাই’ নিলয়।
নিলয়-হিমির পর্দা রসায়ন দর্শক দারুণ পছন্দ করছে। শুধু রসায়নই নয়, তাঁদের কমেডি টাইমিংও দুর্দান্ত। তার প্রমাণ তালিকার বাকি তিনটি নাটক—‘সংসার আমার ভাল্লাগে না’, ‘গরিবের বড়লোক চাকর’ ও ‘চাচা ভাতিজা জিন্দাবাদ’। প্রতিটিই ভিউ পেয়েছে পাঁচ কোটিরও বেশি। এই পাঁচ নাটকের বাইরেও অবশ্য আরেকটি নাটকে আছেন নিলয়—পরীমনির সঙ্গে, ‘একটুখানি ভুল’।
অপূর্ব এখনো বড় ছেলের প্রতিমূর্তি
২০১৭ সালে মুক্তি পাওয়া ‘বড় ছেলে’ নাটকটি দীর্ঘদিন ছিল ১ নম্বরে। ‘মামার বাড়ি’ ও ‘শ্বশুরবাড়িতে ঈদ’ দ্রুত ভিউ পেয়েছে ঠিকই, তবে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’র মতো হাইপ তৈরি করতে পারেনি নিলয়-হিমির নাটক দুটি। ‘বড় ছেলে’ মুক্তির পর দর্শক যেভাবে আবেগে ভেসেছে, তেমনটা খুব কম নাটকের ক্ষেত্রেই দেখা গেছে। সংসারের ‘বড় ছেলে’রূপী অপূর্বর সুখ-দুঃখ দর্শক নিজের করে নিয়েছিল। সংসারের দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে পরিবারের বড় ছেলের ওপর, সেটা বেশ আবেগ ও যত্ন নিয়ে দেখিয়েছেন আরিয়ান। অপূর্ব যেন সত্যিই ‘বড় ছেলে’ হয়ে উঠেছেন। আর মেহজাবীন চৌধুরী হয়ে উঠেছেন খুবই সমঝদার প্রেয়সী। যেমন প্রেমিকাকে বাঙালি তরুণরা মনে মনে কামনা করে। অপূর্ব এখনো বড় ছেলের প্রতিমূর্তি হয়ে আছেন। এই তো কিছুদিন আগে এই নাটকের কথা মনে রেখেই ‘ছোট ছেলে’ নির্মাণে নেমেছেন অন্য এক নির্মাতা।