মুদ্রাবাজার

লিপ বু ট্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইন্টেল

ইন্টেলের সিইও লিপ বু ট্যান ১০ মিলিয়ন খরচ করে কম্পানিটির এক লাখ পাঁচ হাজার ২৬৩টি সেকেন্ডারি শেয়ার কিনেছেন। প্রতি শেয়ারের দাম পড়েছে ৯৫ ডলার। সাধারণ বিনিয়োগকারীরাও একই দামে ইন্টেলের শেয়ার কিনেছেন। কম্পানির প্রধানরা সাধারণত পারিশ্রমিকের অংশ হিসেবে অপশন গ্র্যান্ট, রেস্ট্রিক্টেড স্টক ইউনিট ও ভেস্টিংয়ের মাধ্যমে শেয়ার পেয়ে থাকেন। এর বিপরীতে ট্যান নিজের অর্থ ব্যয় করে ইন্টেলের শেয়ার কিনেছেন।
আইবিএফের বার্ষিক উন্নয়ন সম্মেলন

আইবিএফ : ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের (আইবিএফ) বার্ষিক উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে আইবিএফের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন আইবিএফের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন। বিশেষ অতিথি ছিলেন আইবিএফ কমিটির সদস্য ও ইসলামী ব্যাংকের এমডি (ভারপ্রাপ্ত) মো. আলতাফ হুসাইন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি









