সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

সন্তানের মানসিক বিকাশ ও অভিভাবকের দায়িত্ব : শিকড় থেকে শিখরে এম আরিফুজ্জামান

ঢাকা অফিস
  • আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

শিক্ষাব্যবস্থার এক অপরিহার্য ও শক্তিশালী ভিত্তি হলো পরিবার, বিশেষ করে অভিভাবকসমাজ। একজন শিশু বা কিশোর তার জীবনের বেশির ভাগ সময়ই কাটায় ঘর ও পরিবারের উষ্ণ সান্নিধ্যে।তাই সন্তানকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অভিভাবকদের গভীর সচেতনতা এবং দূরদর্শিতার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে শহরাঞ্চলের সচেতন অভিভাবকরা সন্তানদের পড়াশোনা ও মানসিক বিকাশ নিয়ে আগের তুলনায় অনেক বেশি মনোযোগী হয়েছেন। তবে গ্রাম বা মফস্বল এলাকার চিত্রটি এখনো অনেকটাই ভিন্ন। একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতার আলোকে প্রতিদিন ক্লাসরুমে ও প্রাত্যহিক বিদ্যালয়ের কার্যক্রমে আমি অভিভাবকদের ব্যাপক অসচেতনতা ও উদাসীনতা নিবিড়ভাবে উপলব্ধি করি।শিক্ষকতার টেবিলে বসে যখন খাতা মূল্যায়ন করি কিংবা ক্লাস নিতে গিয়ে দেখি বহু শিক্ষার্থী ক্লাসে চরম অমনোযোগী, ক্লান্ত কিংবা অদ্ভুত এক মানসিক শূন্যতায় ভুগছে; তখন হৃদয়ে গভীর বেদনা সৃষ্টি হয়। খোঁজ নিয়ে প্রায়ই দেখা যায়, সচেতনতার অভাবে অভিভাবকরা সন্তানদের সঠিক মানসিক দিকনির্দেশনা বা কাউন্সেলিং দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। এর ফলে সংবেদনশীল বা ভিন্ন প্রতিভার অধিকারীরা অনেকেই সঠিক পথ হারিয়ে বিপথগামী হয়ে পড়ছে, যা আমাদের সমাজব্যবস্থার জন্য একটি নীরব অশনিসংকেত।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com