সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

দীপিকা পড়ুকোন মা হচ্ছে

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

নির্ধারিত সময়ের মা হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন! ছেলে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী- এমন সংবাদে উচ্ছ্বসিত হয়ে পড়েন তার ভক্ত অনুরাগীরা। তবে সংবাদটি ভুয়া।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যে ছবির মাধ্যমে দাবি করা হচ্ছে যে, একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।

ছবিটিতে খাটে শোয়া অবস্থায় দেখা যাচ্ছে দীপিকাকে। হাসপাতালের বিছানার পাশে রণবীর দাঁড়িয়ে। তার হাতেই ছোট্ট ছেলেটি, নরম তোয়ালেতে জড়ানো। আর এই ছবি দেখে প্রাথমিকভাবে অনেকেই মনে করেন যে এই দম্পতি বাবা-মা হয়েছেন।

তবে পরবর্তীতে জানা যায়, ছবিটা ভুয়া। মর্ফ করা ছবি এটি। বর্তমানে অন্তঃসত্ত্বা অবস্থাতেই রয়েছেন দীপিকা। সেপ্টেম্বর মাসে সন্তান প্রসবের কথা রয়েছে তার।

প্রথম সন্তানের অপেক্ষায় অধীর অপেক্ষায় দীপবীর জুটি। আপাতত কোনও কাজ করছেন না দীপিকা। ৩৮ বছরের অভিনেত্রী রয়েছেন বিশ্রামেই। কখনো মুম্বাই আবার কখনও মা-বাবার কাছে বেঙ্গালুরুতে সময় কাটাচ্ছেন। চলতি বছর মার্চ মাসে সন্তান আসার খবর জানিয়েছিলেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com