সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রিয়াঙ্কা ও রাসেল ক্রো

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বলিউড থেকে হলিউডে গিয়ে বেশ কিছু ছবি-সিরিজ করে নাম কামিয়েছেন। হলিউড যাত্রায় এই ভারতীয় অভিনেত্রীর পালকে যুক্ত হলো নতুন পালক।ভারতীয় গণমাধ্যমের ভাষায় হলিউডে ‘লেভেল আপ’-এর সুযোগ পেলেন প্রিয়াঙ্কা। অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর সঙ্গে প্রথমবারের মতো পর্দা ভাগ করবেন তিনি। দুজনকে দেখা যাবে নতুন সামরিক ঘরানার সায়েন্স ফিকশন থ্রিলার ‘ব্লুফ্লাই’-এ। ছবিটি পরিচালনা করবেন নিমরোদ আন্তাল, যিনি এর আগে ‘প্রিডেটরস’-এর মতো ছবি করেছেন।‘ব্লুফ্লাই’-এর পটভূমি কঙ্গো। জাতিসংঘের এক দোভাষীকে একটি গোপন সামরিক অভিযানে যুক্ত করা হয়। লক্ষ্য—জঙ্গলের গভীরে বিধ্বস্ত একটি উড়োজাহাজ উদ্ধার করা। বিশেষ বাহিনী নিয়ে মিলিশিয়াদের নিয়ন্ত্রিত এলাকা পেরিয়ে নদীপথে এগোতে থাকে তারা।

কিন্তু যতই উড়োজাহাজটির কাছে তারা পৌঁছায়, ততই স্পষ্ট হয়—এই মিশনের আড়ালে লুকিয়ে আছে অন্য কিছু। 

ছবির চিত্রনাট্য লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। কয়েক মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে শুটিং হবে ছবিটির। তবে প্রিয়াঙ্কা চোপড়া ও রাসেল ক্রো ঠিক কোন চরিত্রে অভিনয় করবেন, সে বিষয়ে নির্মাতারা এখনো কিছু জানাননি। অন্য অভিনয়শিল্পীদের নামও এখনো প্রকাশ করা হয়নি।

নতুন ছবির খবরটি প্রিয়াঙ্কা নিজেই ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন। ছবির ঘোষণাপত্র শেয়ার করে তিনি শুধু লিখেছেন, ‘এবার নতুন যাত্রা।’

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com