সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

জার্সি সাদালাল নাকি আকাশি

ঢাকা অফিস
  • আপডেট: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা মানেই সাদা-আকাশী রঙের জার্সি পরা দল। কিন্তু কখনো কখনো তারা নীল রঙের জার্সিতেও খেলে। এই যেমন এবারের বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে নীল জার্সিতে খেলার অনুমতি চেয়েছিল মেসিরা। এখন প্রশ্ন হলো- ফাইনালে স্পেনের বিরুদ্ধে কোন জার্সিতে খেলবে আলবাসিলেস্তারা?

গ্রুপপর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত মোট দুটি ম্যাচে নীল রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলেছেন মেসিরা। ইংল্যান্ডের সাথে সেমির আগে গ্রুপপর্বে জর্ডানের বিরুদ্ধেও নীল রঙে খেলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে ফাইনালে হোম জার্সি পরেই খেলবে তারা।

এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে যে বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে তারা যে হোম কিট ব্যবহার করেছিল, ফাইনালেও সেটিই পরবে। বিশ্বচ্যাম্পিয়নরা স্পেনের বিপক্ষে যে কিটটি পরবে, এই বিশ্বকাপে কেবল তিনটি ম্যাচে তার পরিবর্তন এনেছিল।

এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের হোম জার্সি অর্থাৎ সাদা-আকাশী শার্টের সাথে এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই পোশাকেই তারা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামবে।তবে ফাইনালের দিন আর্জেন্টিনার গোলকিপার মার্টিনেজ সম্পূর্ণ সবুজ রঙের কিট পরবেন। যেটা তিনি ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পরেছিলেন। যদিও সেবারের জার্সিটি ভিন্ন ছিল।

 অন্যদিকে সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করা স্পেন এবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের হোম কিটে ফিরবে। নীল হাতা ও হলুদ নকশায় সম্পূর্ণ লাল রঙের জার্সি।

আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন ও ইউরো চ্যাম্পিয়নরা। স্পেনের সামনে দ্বিতীয় বিশ্বকাপের হাতছানি আর মেসিদের সামনে চতুর্থ শিরোপা জেতার সুযোগ।

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com