সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

শাকিবের ‘রকস্টার

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল শাকিব খান অভিনীত ‘রকস্টার’। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকের প্রশংসা কুড়ানোর পর এবার ঘরে বসেই দেখার সুযোগ পাচ্ছেন দর্শক। ২৩ জুলাই রাত ১২টা থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি অ্যাপ ও Chorki.net–এ মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমাটি।

ওটিটিতে মুক্তি প্রসঙ্গে পরিচালক আজমান রুশো বলেন, ‘সিনেমাটি প্রেক্ষাগৃহে ইতিমধ্যে অনেক দর্শক দেখেছেন। এবার ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ–বিদেশের দর্শকদের সিনেমাটি দেখার সুযোগ তৈরি হবে। চরকিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে। নির্মাতা হিসেবে সেটাই আমার চাওয়া।’
সিনেমাটির নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু বলেন, ‘নানা কারণে অনেকেই সিনেমা হলে “রকস্টার” দেখতে পারেননি। তাঁরা এখন ঘরে বসে সুবিধাজনক সময়ে সিনেমাটি দেখতে পারবেন। দর্শকেরা চাইলে তাঁদের পছন্দের মুহূর্তগুলো বারবার উপভোগ করার সুযোগও পাবেন।’

টিজার প্রকাশের পর থেকেই ‘রকস্টার’–এ শাকিব খানের বৈচিত্র্যময় লুক নেটিজেনদের মধ্যে উন্মাদনা তৈরি করে। দীর্ঘদিন পর তাঁকে প্রচলিত অ্যাকশন হিরো নয়; বরং একজন সংগ্রামী সংগীতশিল্পীর চরিত্রে দেখে আগ্রহী হয়ে ওঠেন ভক্ত–দর্শকেরা।রকস্টার’ সিনেমার শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তানজিয়া জামান মিথিলাছবি : শাকিব খানের ইনস্টাগ্রাম

সিনেমাটিতে ‘মীরা’ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এ ছাড়া রয়েছেন তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েক, পান্থ কানাই, তারিক আনাম খান, রোজী সিদ্দিকী, দিলারা জামান ও কাজী সাবির।

`রকস্টার'–এ সাবিলা নূর ও শাকিব খান। ছবি: চরকির সৌজন্যে
`রকস্টার’–এ সাবিলা নূর ও শাকিব খান। ছবি: চরকির সৌজন্যে

পরিচালক আজমান রুশো জানান, বাস্তব জীবনের রকস্টারদের অভিজ্ঞতা এবং নিজের সংগীতশিল্পী জীবনের স্মৃতি থেকে তিনি ‘রকস্টার’–এর গল্প নির্মাণ করেছেন। সিনেমায় শাকিব খানকে প্রথাগত অ্যাকশন হিরো বা গ্যাংস্টার হিসেবে নয়; বরং একজন সংগীতশিল্পীর জীবনসংগ্রাম, উত্থান-পতন ও স্বপ্নের গল্পে তুলে ধরা হয়েছে। এই চরিত্রের জন্য নিজের ওজনও কমিয়েছিলেন অভিনেতা।

নুসরাত মাটির চিত্রনাট্য এবং আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়ার সংলাপে নির্মিত ‘রকস্টার’–এ রয়েছে একাধিক গান। সিনেমাটির সব গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি। তিনি নিজেই গানগুলোতে কণ্ঠও দিয়েছেন। সংগীত পরিচালনায় রয়েছেন জাহিদ নীরব।

আজমান রুশো পরিচালিত সেনসেশন প্রেজেন্টস ‘রকস্টার’ সিনেমাটি নিবেদন করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। প্রযোজনায় রয়েছে সান মোশন পিকচার্স লিমিটেড।
এসেছে নতুন গান

প্রমি নিউজ বিডি

বিভিন্ন সূত্রঃ মিডিয়া থেকে নেয়া আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ ।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com