বিটিভির পর্দায় ‘মনের কথা’–র সেই পারুল, বাউল আর ষাঁড়ের গল্পে যাদের শৈশব রঙিন হয়েছিল, তাদের কাছে আজ একটি যুগের অবসান।
কিংবদন্তি চিত্রশিল্পী, নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার আর আমাদের মাঝে নেই।
তিনি শুধু ছবি আঁকেননি; বেশ কয়েকটি প্রজন্মের শিশুদের শিল্প, সংস্কৃতি, আর সহনশীলতা ভাবনা ও চর্চায় নীরব সংগ্রাম করে গেছেন। লোকজ সংস্কৃতি, সৃজনশীলতা, সহমর্মিতা এবং বহুত্ববাদী সমাজের সৌন্দর্য তিনি সহজ গল্পে ও রঙের জাদুতে আমাদের শিখিয়ে গেছেন। “মনের কথা”র প্রতিটি পর্বের শেষে তাঁর সেই মৃদু হাসি আর আন্তরিক কথাগুলো আজও অসংখ্য মানুষের স্মৃতিতে অমলিন।
ধূসর শৈশবকে তিনি কল্পনার রঙে রাঙিয়েছিলেন। শিল্পের প্রতি ভালোবাসা, ভাবনার স্বাধীনতা এবং সৌন্দর্যকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি তিনি উপহার দিয়ে গেছেন একাধিক প্রজন্মকে।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, শৈশবের প্রিয় শিল্পী ভাইয়া। আপনি আছেন, আপনি থাকবেন সকলের মাঝে, সবসময়।