নতুন নির্দেশনায় মূল প্রবন্ধ উপস্থাপক, সঞ্চালক, আলোচক, র্যাপোটিয়ার এবং অংশগ্রহণকারীদের জন্য সম্মানীর হার বাড়ানো হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২১ সালে জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে।
নতুন পরিপত্র অনুযায়ী, অনলাইন সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপক চার হাজার ৫০০ টাকা সম্মানী পাবেন। সঞ্চালক ও আলোচকদের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে জনপ্রতি চার হাজার টাকা।
আলোচকের সংখ্যা সর্বোচ্চ তিনজন হতে পারবে। র্যাপোটিয়াররা জনপ্রতি দুই হাজার ৫০০ টাকা করে পাবেন এবং এ খাতে সর্বোচ্চ দুজনকে সম্মানী দেওয়া যাবে। সেমিনার বা কর্মশালার অংশগ্রহণকারীদের জন্য সম্মানী নির্ধারণ করা হয়েছে জনপ্রতি এক হাজার টাকা।
অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলমের সই করা পরিপত্রে বলা হয়েছে, জারির তারিখ থেকেই নতুন হার কার্যকর হবে।