সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বাংলাদেশ আসলে একটি ‘হিডেন জেম’

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
প্রশ্ন : বাংলাদেশে কমব্যাট স্পোর্টসের বর্তমান অবস্থাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?

অরবিন্দ লালওয়ানি : আমাদের যাত্রা এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে। আমরা আসলে ভিত্তি তৈরি করছি।

প্রথম ইভেন্টেই দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি ছিল। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল দেশীয় তারকা তৈরি করা। সেই লক্ষ্যেই আমরা ধাপে ধাপে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থা চালু করেছি। আমি বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা বজায় রাখতে পারলে বাংলাদেশের কমব্যাট স্পোর্টস অনেক দূর এগিয়ে যাবে।
 

প্রশ্ন : বাংলাদেশের তরুণদের মধ্যে বিশেষ কিছু কি দেখেছেন?

অরবিন্দ লালওয়ানি : বাংলাদেশের মানুষ অত্যন্ত পরিশ্রমী ও লড়াকু মানসিকতার। আমি সিঙ্গাপুর থেকে এসেছি, যেখানে মানুষ তুলনামূলক স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করে; কিন্তু এখানে আমি ভিন্ন ধরনের ক্ষুধা ও সংগ্রামের মানসিকতা দেখি। আমার মনে হয়, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে অসংখ্য প্রতিভা লুকিয়ে আছে। সঠিক সুযোগ ও প্রশিক্ষণ দেওয়া গেলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বড় সাফল্য অর্জন করতে পারবে।

বাংলাদেশ আসলে একটি ‘হিডেন জেম’। এখানে এমন অনেক প্রতিভা আছে, যাদের এখনো বিশ্ব দেখেনি। 

প্রশ্ন : সাধারণ মানুষের কাছে কমব্যাট স্পোর্টসকে আরো জনপ্রিয় করতে কী ধরনের পরিকল্পনা রয়েছে?

অরবিন্দ লালওয়ানি : মানুষকে আকৃষ্ট করতে হলে শুধু ম্যাচ আয়োজন করলেই হবে না। প্রয়োজন বিনোদনের একটি সমন্বিত উপস্থাপন। আমরা শুধু একটি বক্সিং ইভেন্ট করছি না, বরং এটিকে একটি পূর্ণাঙ্গ স্পোর্টস এন্টারটেইনমেন্ট অভিজ্ঞতায় রূপ দিতে চাই।

এ কারণেই আমাদের আয়োজনগুলো প্রচলিত বক্সিং ইভেন্টের চেয়ে আলাদা। আমরা চাই দর্শকরা শুধু লড়াই দেখতে নয়, একটি স্মরণীয় অভিজ্ঞতার অংশ হতে আসুক। 

প্রশ্ন : আগামী দিনে কী ধরনের আয়োজনের পরিকল্পনা রয়েছে?

অরবিন্দ লালওয়ানি : প্রথম আয়োজনের সাফল্য আমাদের আরো বড় স্বপ্ন দেখাচ্ছে। আগামী ইভেন্টে রাশিয়া, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের হাই প্রোফাইল ফাইটাররা অংশ নেবেন। আমরা এমন কিছু করতে যাচ্ছি, যা বাংলাদেশে আগে কখনো দেখা যায়নি। এটি শুধু একটি টুর্নামেন্ট নয়; দেশের কমব্যাট স্পোর্টসের জন্য একটি নতুন অধ্যায় হবে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com