সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ব্রাজিল ম্যাচের আগে চোটের কবলে মরক্কো

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা খেল মরক্কো। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের তিন দিন আগে চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার নায়েফে আগুয়ের্দ ও ফরোয়ার্ড আবদে এজ্জালজুলি।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, একদম শেষ মুহূর্তে বাধ্য হয়ে এই দুজনকে ছাড়াই চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মোহামেদ ওয়াহবি।

কাতার বিশ্বকাপে মরক্কোর রক্ষণভাগের অন্যতম সেনানী ছিলেন আগুয়ের্দ। গত মার্চ মাস থেকেই তিনি কুঁচকির চোটে ভুগছিলেন। শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মারওয়ানে সাদানে।

অন্যদিকে রিয়াল বেটিসের আক্রমণভাগের অন্যতম সেরা ফরোয়ার্ড এজ্জালজুলি নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ের পেশিতে চোট পান। তাঁকেও বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে। তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইঙ্গার আমিনে সাবাইকে।

আরও পড়ুন

বিশ্বকাপের আগে উদীয়মান তারকাকে টানাটানির খেলায় ফ্রান্সকে হারাল মরক্কো

বিশ্বকাপের আগে উদীয়মান তারকাকে টানাটানির খেলায় ফ্রান্সকে হারাল মরক্কো

১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। তার আগে রক্ষণ ও আক্রমণের এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারানো মরক্কোর জন্য বড় ধাক্কাই। তবে নুসাইর মাজরাউই ও আনাস সালাহ-এদিনের মতো বাকি চোটাক্রান্ত খেলোয়াড়েরা সময়মতো ফিট হয়ে ওঠায় কিছুটা স্বস্তিও পাচ্ছে আফ্রিকার দেশটি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com