সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ঢাকায় শব্দদূষণ কমাতে এআই ক্যামেরায় মামলা নেওয়ার উদ্যোগ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা ব্যবহারের মাধ্যমে মামলা নেওয়া শুরুর পর থেকে ঢাকার সড়কে শৃঙ্খলা ফিরছে। এ অবস্থায় শব্দদূষণ রোধে এসংক্রন্ত মামলা নিতে ঢাকায় একই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এই তথ্য জানা গেছে। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর ও বিআরটিএর উদ্যোগে অনুষ্ঠিত এসংক্রান্ত কর্মশালায় বিশেষজ্ঞরা শব্দদূষণ রোধে এআই ক্যামেরার মাধ্যমে মামলা নেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দেন। 

জানতে চাইলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এআই প্রযুক্তির মাধ্যমে শব্দদূষণ তদারকি ও প্রতিরোধ করা হচ্ছে। নীরব ঘোষিত এলাকাগুলোতে যখন গাড়ির হর্ন বাজানো হয়, তখন এআই অটোমেটিক ডিডেক্ট করতে পারে।

এই প্রযুক্তি নিয়ে আমরা এরই মধ্যে কথা বলেছি। পরিবেশ অধিদপ্তর কিংবা সরকারের অন্য কোনো সংস্থা যদি কিছু ডিভাইস বসাতে পারে, তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। এটা আলোচনার পর্যায়ে আছে। তা বাস্তবায়ন করা গেলে সাফল্য আসবে।
’
তিনি বলেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫-এ ট্রাফিক পুলিশকে মামলা করার ক্ষমতা প্রদানের পর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ব্যাপকভাবে শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য কাজ করছে এবং এর সুফল নগরবাসী ধীরে ধীরে পাবেন। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঢাকায় যানবাহনের মাধ্যমে শব্দদূষণ বাড়ছেই। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় শব্দদূষণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ঢাকা উত্তর সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, ডিএমপি ও বিআরটিএর সমন্বয়ে শব্দ সচেতনতামূলক কর্মসূচি পালনকালে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে।

ঢাকার গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা নীরব এলাকা হিসেবে ঘোষিত এবং এসব এলাকার সোসাইটির সহযোগিতায় নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন শব্দদূষণ ও বায়ুদূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করছে। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com