সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

প্রস্তুতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা-ব্রাজিল

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

বিশ্বকাপের আগে গতকালই শেষ প্রস্তুতি ম্যাচ ছিল ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা মিসরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি পর্বটা বেশ ভালোভাবেই সেরেছে।

অন্যদিকে বড় মঞ্চে নামার আগে গতকাল নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। 

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে হওয়া ম্যাচটিতে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গিমারেস ও এন্দ্রিক। মিসরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল।

সেই ধারাবাহিকতায় প্রথমার্ধের আট মিনিটের সময় এগিয়ে যায় সেলেসাওরা। মিসরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ব্রুনো গিমারেস। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পরই ব্রাজিলের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে মিসর।
গোল হজম করে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগো গোলের সুযোগ পেলেও মিসরের গোলরক্ষক মোস্তফা শোবেইরকে পরাস্ত করতে পারেননি। 

প্রস্তুতি ম্যাচে জয়ী আর্জেন্টিনা-ব্রাজিলবিরতির পর একাদশে আটটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তাঁর এই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বদলি হিসেবে নেমে গোল করেন তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক।

রাফিনিয়ার দুর্দান্ত প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে সহজ ফিনিশিংয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী এই তারকা। বিশ্বকাপ বাছাই পর্বে টানা ছয় ম্যাচ গোলশূন্য ছিলেন এন্দ্রিক। এই গোল নিশ্চিতভাবে তাঁকে আত্মবিশ্বাস দেবে। এই ম্যাচেও মাঠে নামা হয়নি নেইমারের। তাঁর ফিটনেস এই মুহূর্তে দলটির চিন্তার কারণ। 

নেইমারের মতো টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে আর্জেন্টিনার জয়ের ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি। চোট নিয়ে অস্বস্তি থাকার কারণে অবশ্য তাঁর না খেলার আভাস আগে থেকেই ছিল। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে। বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধে হন্ডুরাসকে প্রায় নিজেদের অর্ধেই আটকে রাখে আলবিসেলেস্তেরা। ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর সৌজন্যে। তাঁর দূরপাল্লার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকেই আসে প্রথম গোলের সুযোগ। ম্যাচের ৩৭ মিনিটের সময় নিকোলাস তাগলিয়াফিকো বক্সের ভেতর ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেজ। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন জুলিয়ানো সিমিওনে। মার্তিনেজের ব্যাকহিল পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান এই ফরোয়ার্ড। বিশ্বকাপের আগে আরো একটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রতিপক্ষ আইসল্যান্ড।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com