সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

বিশ্বকাপে সবচেয়ে দামি ফুটবলার কে?

ঢাকা অফিস
  • আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সোনালি আলো উঁকি দিচ্ছে দিগন্তে। ক্রমেই বাড়ছে ফুটবলপ্রেমীদের হৃদস্পন্দন। মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত তারকারা।

ফুটবল উন্মাদনায় কাঁপছে বিশ্ব। ঠিক এই সময়ে দর্শকদের মনে উঁকি দিচ্ছে কিছু প্রশ্ন এবারের আসরে সবচেয়ে দামি দল কোনটি? কোন ফুটবলারই বা আছেন শীর্ষে?

ট্রান্সফারমার্কেট দিয়েছে সেই উত্তর। তাদের তথ্য বলছে, ২০২৬ বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স। তাদের ২৬ জনের স্কোয়াডের মূল্য ১.৫২ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৭১৭ কোটি ৭৬ লাখ টাকা।

গড় হিসেবে প্রতি ফুটবলারের মূল্য দাঁড়ায় ৫৮.৫৮ মিলিয়ন ইউরো।

ফ্রান্সের পরেই রয়েছে আরেক ইউরোপীয় পরাশক্তি ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের ২৬ জনের স্কোয়াডের মূল্য ১.৩৬ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৪৩১ কোটি ৬৮ লাখ টাকা।

১.২২ বিলিয়ন ইউরো নিয়ে এই তালিকার তিন নম্বরে রয়েছে স্পেন।

ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগাল রয়েছে চারে। তাদের বাজারমূল্য ১.০১ বিলিয়ন ইউরো। আর ৯৪৭ মিলিয়ন ইউরো নিয়ে পাঁচ নম্বরে রয়েছে জার্মানি।

ইউরোপীয় ফুটবলের দাপটে কিছুটা পিছিয়ে পড়েছে লাতিন আমেরিকার দেশগুলো। নেইমার জুনিয়রের ব্রাজিল রয়েছে ছয় নম্বরে। তাদের স্কোয়াডের মূল্য ৯২৩.২০ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ হাজার ১৯৩ কোটি ৬৯ লাখ টাকা।

অন্যদিকে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার স্কোয়াডের মূল্য ৮০৫ মিলিয়ন ইউরো, যা প্রায় ১১ হাজার ৪৩৭ কোটি ৫৪ লাখ টাকা। তালিকায় তাদের অবস্থান আট নম্বরে।

৪৮ দলের এই বিশ্বকাপের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে খেলতে যাচ্ছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। এই উইঙ্গারের বর্তমান বাজারমূল্য ২০০ মিলিয়ন ইউরো।

একই বাজারমূল্য নিয়ে বিশ্বকাপে খেলবেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হলান্ড।

রিয়াল মাদ্রিদের ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে খেলবেন তৃতীয় সর্বোচ্চ বাজারমূল্যের ফুটবলার হিসেবে। ট্রান্সফারমার্কেটের হিসাবে তার বর্তমান মূল্য ১৮০ মিলিয়ন ইউরো।

এবারের বিশ্বকাপেও সবচেয়ে বড় তারকা হিসেবে থাকছেন লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বয়স ও ক্যারিয়ারের বর্তমান অবস্থার কারণে এই তিন তারকার বাজারমূল্য আগের তুলনায় অনেকটাই কমে গেছে।

এই তিন জীবন্ত কিংবদন্তির মধ্যে সবার ওপরে রয়েছেন মেসি। তার বর্তমান বাজারমূল্য ১৫ মিলিয়ন ইউরো। মেসির চেয়ে ৫ মিলিয়ন ইউরো কম রোনালদোর বাজারমূল্য। আর নেইমারের নামের পাশে রয়েছে ৮ মিলিয়ন ইউরো।

ট্রান্সফারমার্কেটের হিসাবের খাতায় রয়েছে বাংলাদেশের নামও। হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলামদের ছোঁয়ায় বদলে যাওয়া প্রেক্ষাপটে লাল-সবুজদের স্কোয়াডের মূল্য ৭.২৫ মিলিয়ন ইউরো।

স্বাভাবিকভাবেই বাংলাদেশের সবচেয়ে দামি ফুটবলার হামজা চৌধুরী। তার বর্তমান বাজারমূল্য ৪ মিলিয়ন ইউরো।

 

সম্পর্কিত খবর

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com