সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

পারিশ্রমিক বাড়িয়েছেন রাশমিকা

ঢাকা অফিস
  • আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

দক্ষিণী সিনেমা থেকে বলিউডÑ দুই ইন্ডাস্ট্রিতেই এখন সমান জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। নির্মাতা ও প্রযোজকদের কাছে তিনি চাহিদাসম্পন্ন তারকা। আর সেই জনপ্রিয়তার প্রভাব পড়েছে তার পারিশ্রমিকে। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’-এ শ্রীভল্লী চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। আল্লু অর্জুনের বিপরীতে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায় এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয় অভিনেত্রীকে।

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বর্তমানে একটি সিনেমার জন্য রাশমিকা প্রায় ১৫ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক নিচ্ছেন। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ‘পুষ্পা’র প্রথম কিস্তিতে ২ কোটি রুপি নিয়েছিলেন কিন্তু ছবিটির সাফল্যের পর রাশমিকা একটি সিনেমার জন্য প্রায় ৩ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। সেই তুলনায় বর্তমানে তার পারিশ্রমিক প্রায় সাত গুণ বেড়েছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, আসন্ন ‘ককটেল ২’ সিনেমায় শাহিদ কাপুরের পর দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীও ছিলেন রাশমিকা মান্দানা। ছবিটির জন্য তিনি ১৫ কোটিরও বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে।

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com