মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

মাংস সংরক্ষণের তিন উপায়

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে
রেফ্রিজারেটরে সংরক্ষণ

ফ্রিজে মাংস সংরক্ষণ করতে চাইলে তাজা মাংস বড় বড় টুকরা করে কেটে নিন। ধোবেন না।

শুকনা পরিষ্কার কাপড় দিয়ে মাংসে লেগে থাকা রক্ত মুছে নিন। এরপর ফ্যানের বাতাসে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে পারেন। এরপর জিপলক পলিব্যাগে প্যাকেট করে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে সংরক্ষণ করুন। এতে দীর্ঘদিন মাংসের পুষ্টি ও গুণমান ঠিক থাকবে।
 

রেফ্রিজারেটর ছাড়া সংরক্ষণ

যাঁদের বাসায় ফ্রিজ নেই, তাঁরাও চাইলে মাংস কিছুদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। এ জন্য মাংস চাকা চাকা করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল গরম করে মাংস দিন। এমনভাবে রান্না করুন, যেন মাংস পুরোপুরি সিদ্ধ হয়।

খেয়াল রাখতে হবে, সিদ্ধ হওয়ার পর মাংস যাতে তেলের মধ্যে ডুবে থাকে। দু-এক দিন পর পর তেলে ডোবানো মাংস গরম করুন। এভাবে প্রায় এক মাস পর্যন্ত ফ্রিজ ছাড়াই মাংস সংরক্ষণ করে খেতে পারবেন। 

শুকিয়ে সংরক্ষণ

তাজা মাংস ধুয়ে পাতলা টুকরা করে হলুদ ও লবণ মাখিয়ে নিন। প্রতি কেজি মাংসে দুই চা চামচ হলুদ গুঁড়া ও এক টেবিল চামচ লবণ মাখাতে হবে।

এবার একটি তার পানিতে ফুটিয়ে জীবাণুযুক্ত করে তাতে টুকরা করা মাংস গেঁথে রোদে শুকাতে দিন। চুলার ওপরও তার ঝুলিয়ে আগুনের তাপে মাংস শুকাতে পারেন। এই শুকনা মাংস এয়ারটাইট বাক্সে সংরক্ষণ করুন। এই মাংস তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। রান্নার আগে এই মাংস পাঁচ-ছয় ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখবেন। 

 

 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com