সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

ইউটিউব চ্যানেলের ঈদ নাটক

ঢাকা অফিস
  • আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ক্যাপিটাল ড্রামার তিন নাটক

অল্প সময়েই দর্শকের আস্থা অর্জন করেছে চ্যানেলটি। চমকপ্রদ গল্প আর বড় আয়োজনের নির্মাণে ক্যাপিটাল ড্রামার নাটকগুলো বরাবরই দর্শকপ্রিয় হয়।

এবারের ঈদে চ্যানেলটিতে আসবে তিনটি নাটক, জানালেন হেড অব রেডিও ক্যাপিটাল আনোয়ারুল আলম সজল। নাটকগুলো হলো, তানিম রহমান অংশুর ‘অচেনা আমি’—অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা; জাকারিয়া সৌখিনের ‘কাজল চোখের মেয়ে’—অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী এবং রুবেল হাসানের ‘তোর মায়ায়’—অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। 

২১ নাটকে জি-সিরিজের ঈদ

প্রতি ঈদেই গান-নাটকের বিশাল আয়োজন নিয়ে আসে জি-সিরিজ। এবারও সে পথেই হাঁটছে দেশের অন্যতম পুরনো এ প্রযোজনা প্রতিষ্ঠান।

জানা গেছে, এই ঈদে তাদের চ্যানেল থেকে আসবে ২১টি নাটক। এসব নাটকের নির্মাণে রয়েছেন বাহাদুর কাজী, মেহেদী রনি, আদিফ হাসান, শিমুল শর্মা, বি ইউ শুভ, রুবেল আনুশ, পথিক সাধন, প্রিয় আহমেদ, নাজমুল রনি, মোহন আহমেদ, জুবায়ের ইবনে বকরসহ অনেক নির্মাতা। আর অভিনয়ে পাওয়া যাবে একাধিক প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের; যেমন—মোশাররফ করিম, নিলয় আলমগীর, মুশফিক আর ফারহান, খায়রুল বাসার, ইরফান সাজ্জাদ, আরশ খান, সামিরা খান মাহি, সাফা কবির, কেয়া পায়েল, নীলাঞ্জনা নীলা, সাদিয়া আয়মান, জান্নাতুল সুমাইয়া হিমি প্রমুখ। 

সিএমভির ১৩ নাটক

গানের পাশাপাশি নাটকের অন্যতম বড় ঠিকানা হয়ে উঠেছে সিএমভি।

প্রতি ঈদেই বড় আয়োজনের নাটক নিয়ে আসে প্রতিষ্ঠানটি। এবারও তার ব্যত্যয় ঘটছে না। মোট ১৩টি নাটক আসবে এই চ্যানেলে। সিএমভির কর্ণধার শাহেদ আলী পাপ্পু জানালেন, নাটকগুলোর নির্মাণে থাকছেন জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, রুবেল হাসান, ইমরোজ শাওনসহ অনেকে। আর অভিনয়ে দেখা যাবে তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, পার্থ শেখ, মুশফিক আর ফারহান, তানজিন তিশা, তানজিম সাইয়ারা তটিনী, নাজনীন নীহা, কেয়া পায়েল, সাফা কবিরের মতো তারকাদের।
শাহেদ আলী জানান, প্রেমের গল্প তো থাকছেই, সেই সঙ্গে এবার প্রাধান্য দেওয়া হচ্ছে পারিবারিক গল্পকে। 

সিডি চয়েসের এক ডজন

অডিও গানের একসময়ের প্রভাবশালী প্রতিষ্ঠান সিডি চয়েস। এখন নাটকেই মনোযোগী তাঁরা। এই ঈদেও প্রায় এক ডজন নাটক আসবে চ্যানেলটিতে। এর কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘সংখ্যা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে ১০-১২টার মতো আসবে। আমরা বরাবরই দর্শকের চাহিদার কথা ভেবে নাটক করি। এবারও সে ধারা অব্যাহত থাকছে। কমেডি, রোমান্টিক এবং পারিবারিক গল্পের নাটক আসবে। নাম-তথ্য ক্রমে জানানো হবে আমাদের ফেসবুক পেজে।’

সিনেমাওয়ালায় তিন নাটক ও এক সিরিজ

নাটকের সবচেয়ে আলোচিত চ্যানেল এখন ‘সিনেমাওয়ালা’। প্রতি ঈদেই তাঁদের নাটক থাকে দর্শকপ্রিয়তার প্রথম সারিতে। এবারের ঈদে চ্যানেলটিতে আসবে তিনটি একক নাটক ও একটি সাত পর্বের সিরিজ। এর মধ্যে রয়েছে গত বছরের বহুল আলোচিত ‘তোমাদের গল্প’-এর দ্বিতীয় কিস্তি। সিদ্দিক আহমেদের রচনা ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় এতে অভিনয় করছেন জোভান, তটিনী, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু প্রমুখ। একই লেখক-নির্মাতার আরেকটি নাটক ‘দ্য অভিযান’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, অ্যালেন শুভ্র, ফররুখ আহমেদ রেহান, সুনেরাহ বিনতে কামাল, মালাইকা চৌধুরী প্রমুখ। তৃতীয় নাটকটি নিজের গল্পে বানিয়েছেন সাজ্জাদ হোসাইন বাপ্পী-’নোটবুক’। এতে অভিনয় করেছেন খায়রুল বাসার, কেয়া পায়েল ও ইরফান সাজ্জাদ। আর সাত পর্বের সিরিজটির পরিচালক কে এম সোহাগ রানা। এটি মূলত সিনেমাওয়ালার দর্শকপ্রিয় ধারাবাহিক ‘দেনা পাওনা’র বিশেষ অধ্যায়। ঈদ স্পেশাল এ সিরিজে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অ্যালেন শুভ্র, ছোঁয়া প্রমুখ।

এবং…

নিয়মিত নাটক প্রকাশ করে সুলতান এন্টারটেইনমেন্ট। তবে এই ঈদের নাটক নিয়ে স্পষ্ট তথ্য দিতে পারলেন না প্রতিষ্ঠানটির কর্ণধার সুলতান মাহমুদ বাবুল। গতকাল তিনি জানান, এখনো পর্যন্ত ঈদ নাটকের কিছু চূড়ান্ত হয়নি, হলে তা জানানো হবে। ‘জাগো এন্টারটেইনমেন্ট’ চ্যানেলে নিয়মিত নাটক আসছে। ঈদ উপলক্ষে কোনো বিশেষ নাটক যদিও নির্মাণ করা হয়নি, তবে নিয়মিত কনটেন্ট হিসেবে ঈদে ‘রংবাজ’ নামে একটি নাটক আসবে। নাটকের আরেক প্রতিষ্ঠিত চ্যানেল ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com