বাবার রেখে যাওয়া ফুলের দোকান ঘিরে এক তরুণের স্বপ্নের গল্প। সে একদিকে ফুল ভালোবাসে, অন্যদিকে বাংলা নাটকের বড় তারকা হওয়ার স্বপ্ন দেখে। এদিকে অফিস থেকে ফেরার পথে ফুল কিনতে সেই দোকানে আসেন কেয়া পায়েল। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় তৌসিফ।
এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘অবশেষে তুমি এলে।’ সেলিম রেজার পরিচালনায় রোমান্টিক ও পারিবারিক গল্পের এই নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।
বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন টুটিয়া ইয়াসমিন পাপিয়া, নিজাম উদ্দিন তামু, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ ও ফারুক আহমেদ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াতকে।
আজ এটি জাগো এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।