সে আমার প্রেম নয়, অপ্রেম নয়
সে একজন।
তাকে ভালোবাসি না, ঘৃণাও করি না
তাকে ভুলে যাই না, মনেও রাখি না
সে একজন।
তাকে কাছে ডাকি না, দূরেও রাখি না
তাকে স্পর্শ করি না, সে স্পর্শেই থাকে
সে একজন।
সে আমার প্রিয় নয়, অপ্রিয়ও নয়
তাকে দেখা হয় না, অদেখাও থাকে না
সে একজন।






