সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

গাজীপুরে ১৫ ইঞ্চির মরিচ

ঢাকা অফিস
  • আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কাঁচা মরিচের নাম চাপাই কোপাই। লম্বায় কোনো মরিচ এক ফিট, কোনটি ১৪-১৫ ইঞ্চি। দেড়-দুই ফুট উঁচু গাছে ইন্দোনেশিয়ান জাতের ওই মরিচ ঝাঁকে ঝাঁকে ঝুলে আছে চায়নিজ কৃষক ছেন জিয়েন গাওয়ের খামারে। গাজীপুরের শ্রীপুরে হায়াতখার চালা গ্রামে আড়াই বিঘা জমি লিজ নিয়ে তিনি চাষ করেছেন ব্যতিক্রমী ওই মরিচের।

তাঁর মরিচ খামার ও লম্বা মরিচ দেখতে ভিড় করছে দূর-দূরান্তের বহু মানুষ। স্থানীয় বাজারে চাহিদা না থাকলেও বাংলাদেশের চায়নিজ রেস্টুরেন্টগুলোতে চাপাই কোপাই মরিচের রয়েছে প্রচুর চাহিদা। 

গোসিঙ্গার শরীফ বাজার থেকে কাপাসিয়াগামী পাকা সড়ক দিয়ে কিছুদূর অগ্রসর হলেই চোখে পড়বে ছেন জিয়েন গাওয়ের মরিচ খামার। খামারেই দেখা মিলল ছেন জিয়েন গাওর।

গাছ থেকে শ্রমিকদের সংগ্রহ করা পাকা লাল ও সবুজ মরিচ আলাদা করার কাজ তদারকি করছিলেন তিনি। দীর্ঘদিন বাংলাদেশে বাস করলেও বাংলা ভাষা বোঝেন না ছেন জিয়েন গাও। 

জানা গেছে, ছেন জিয়েন গাও চাপাই কোপাই মরিচ চাষের জন্য হায়াতখার চালা গ্রামের মো. আতিকুর রহমান প্রধানের আড়াই বিঘা জমি লিজ নেন। কয়েক মাস আগে শুরু করেন মরিচ চাষ।

প্রায় দুই দশক আগে বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত একটি চায়নিজ কৃষিখামারে কাজ করতে বাংলাদেশ আসেন ছেন জিয়েন গাও। এখন শ্রীপুরের অজপাড়াগাঁয়ে নিজেই করছেন ওই মরিচ চাষ। 

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com