মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশঃ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রমিনিউজবিডি ডটকম এর পরিক্ষামূলক সম্প্রচার চলছে। সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। তার মানে এই ওয়েবসাইটের কোনো লেখা বা লেখার অংশবিশেষ কিংবা ছবি বিনা অনুমতিতে অন্য কোথাও প্রচার বা প্রকাশ করা নিষিদ্ধ।

অসুস্থদের জন্য ইলেকট্রিক কার ও হুইলচেয়ার

ঢাকা অফিস
  • আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মক্কার মসজিদুল হারামে হজ ও ওমরাহর সময় অসুস্থ, বয়স্ক বা শারীরিকভাবে দুর্বল ব্যক্তিদের জন্য তাওয়াফ ও সাঈ করা কঠিন হতে পারে। তাদের জন্য মসজিদুল হারামে বিশেষ সেবা চালু আছে। ইলেকট্রিক কারের ভাড়া নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত হয়। তাওয়াফ করার জন্য সাধারণত ৭০-১৫০ সৌদি রিয়াল এবং সাঈ করার জন্য ১০০-২০০ সৌদি রিয়াল ভাড়া হয়ে থাকে। এ ভাড়া পরিবর্তনশীল। মসজিদুল হারামের বিভিন্ন গেটে, ফাহাদ গেট, কিং আবদুল আজিজ গেট ইত্যাদি স্থানে এই সেবা পাওয়া যায়। প্রয়োজনে হারামের কর্মচারীর কাছ থেকে এই সেবা সম্পর্কে তথ্য পাওয়া যাবে।
ইলেকট্রিক কারের পাশাপাশি হুইলচেয়ারের ব্যবস্থাও আছে। হুইলচেয়ার ভাড়া সাধারণত ৫০-১০০ সৌদি রিয়াল। মসজিদুল হারামের দুই তলায় এবং সাফা ও মারওয়া পাহাড়ের প্রবেশ পথে ভাড়া দেওয়ার স্টেশন রয়েছে। হুইলচেয়ার ভাড়া নেওয়ার জন্য সরাসরি মসজিদুল হারামের হুইলচেয়ার স্টেশনে যোগাযোগ করা যেতে পারে।

ভালো লাগলে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026 PromiNewsBD.com
Theme Dwonload From ThemesBazar.Com