যেসব জটিলতা হতে পারে
আত্মবিশ্বাস কমে যাওয়া : সামনের সারির দাঁত ফেলে দিলে সংকোচ ও হীনম্মন্যতায় ভোগেন অনেকে।
যেসব জটিলতা হতে পারে
আত্মবিশ্বাস কমে যাওয়া : সামনের সারির দাঁত ফেলে দিলে সংকোচ ও হীনম্মন্যতায় ভোগেন অনেকে।
* উচ্চারণগত সমস্যা : কথা বলার সময় জিহ্বা এবং বাতাসের প্রবাহ নিয়ন্ত্রণে দাঁত গুরুত্বপূর্ণ। দাঁত ফাঁকা থাকলে শ, স, ত ও থ-এর মতো অক্ষরগুলো উচ্চারণে সমস্যা হয় এবং কথা অস্পষ্ট শোনায়।
* হজমের গোলমাল : দাঁত ফেলে দেওয়ার ফলে খাবার চিবানোতে সমস্যা হতে পারে। বিশেষ করে ভেতরের দিকের (মুলার) দাঁত ফেলে দিলে খাবার ঠিকমতো চিবানো যায় না, দেখা দেয় হজমের সমস্যা। খাবার সঠিক পরিপাক না হওয়ায় শরীর প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল পায় না।
* সুস্থ দাঁত মাড়ি থেকে বেরিয়ে আসা : দাঁত ফেলে দিলে অন্য পাশের দাঁতটি কামড় দেওয়ার জন্য কোনো সাপোর্ট পায় না।
* চোয়াল ব্যথা : মুখে দাঁতের সংখ্যা কমে গেলে চিবানোর ভারসাম্য নষ্ট হয়, চোয়ালের সন্ধিতে অস্বাভাবিক চাপ পড়ে। এর ফলে দেখা দেয় চোয়ালের ব্যথা, মুখ খুলতে কষ্ট হওয়া, ‘ক্লিকিং’ শব্দ হওয়া এবং কানে বা মাথায় দীর্ঘমেয়াদি ব্যথা। দাঁতের শিকড় না থাকলে চোয়ালের হাড় উদ্দীপনা হারায় এবং ধীরে ধীরে ক্ষয়ে যেতে থাকে।
করণীয়
দাঁত ফেলে কৃত্রিম দাঁত স্থাপন করা কখনোই কাম্য নয়। এটি আসল দাঁতের মতো চিবানোর শক্তি বা অনুভূতি দিতে পারে না। তাই দাঁত বাঁচানোর চেষ্টা করা জরুরি। এতে ভবিষ্যতে চোয়ালের ব্যথা বা অন্য সুস্থ দাঁত হারানোর ঝুঁকিতে পড়তে হবে না।
এখন নষ্ট হয়ে যাওয়া দাঁতও রুট ক্যানেল ট্রিটমেন্ট এবং ক্যাপের মাধ্যমে ঠিক করা যায়, পাশাপাশি মাড়ির যথাযথ চিকিৎসার মাধ্যমে বছরের পর বছরও সেটি টিকিয়ে রাখা সম্ভব।
লেখক : চিফ কনসালট্যান্ট
পাল্প ডেন্টাল হাসপাতাল, ঢাকা